নিউজ ডেস্ক »
ক্রিকেট বিশ্বে তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যানদের তালিকা করতে গেলে শুরুতেই আসবে মাহেন্দ্র সিং ধোনি, কুমার সাঙ্গাকারা কিংবা হালের লোকেশ রাহুল, কুইন্টন ডি ককদের নাম। তার মধ্যে একইসাথে অধিনায়কের ভূমিকা পালন করা উইকেটরক্ষকদের হিসাবে অভিনব এক রেকর্ড গড়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম।
রান সংগ্রহের বিচারে বিশ্বের শীর্ষ পাঁচ উইকেটরক্ষক অধিনায়কের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। এক নম্বর ভারতের সবচেয়ে সফল অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। শীর্ষ দুইয়ে স্থান করে নিতে শ্রীলংকান গ্রেট কুমার সাঙ্গাকারা এবং অস্ট্রেলিয়ান তারকা এন্ডি ফ্লাওয়ারকে পেছনে ফেলেছেন মুশফিক। টপকেছেন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রপি জয়ী অধিনায়ক সরফরাজ আহমেদকেও।
অধিনায়ক থাকাকালীন সময়ে ৩৩০ ম্যাচ খেলেছেন ভারতের ধোনি। যেখানে ১১,২০৭ রান করে ইতিহাসের এক নম্বর উইকেটরক্ষক অধিনায়ক তিনি। ১০,০০০ রান করা একমাত্র ক্রিকেটারও বটে। এর পরেই আছেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। তাঁর রান ৯৯ ম্যাচ থেকে ৩,১৬৬।
তালিকার তিন নম্বরে থাকা কুমার সাঙ্গাকারা করেছেন ৬৫ ম্যাচ থেকে ২,৪০৮ রান। উইকেটরক্ষক এবং অধিনায়ক হিসেবে এন্ডি ফ্লাওয়ার ম্যাচ খেলেছেন ৭৪টি, রান করেছেন ২,৩০৯। পাকিস্তানের সরফরাজ আহমেদের রান ৮৭ ম্যাচ থেকে ১,৮৯৩।
নিউজক্রিকেট২৪/ইমতিয়াজ
