নিউজ ডেস্ক »
২০১১ সালে ইংল্যান্ড যখন টেস্ট র্যাংকিংয়ের চূড়ায় ছিলো ঠিক তখন তখন জনাথন ট্রট ছিলেন ইংল্যান্ড দলের একজন নিয়মিত ক্রিকেটার। সেই ট্রট এখন আছেন ইংল্যান্ড দলের ব্যাটিং কোচ হিসেবে। ইংল্যান্ডের ব্যাটিং কোচ ট্রট মনে করেন ইংল্যান্ড এখন টেস্ট র্যাংকিংয়ে ১ নম্বরে যাওয়ার পথেই হাঁটছে।
ইংল্যান্ডের হয়ে খেলেছেন দীর্ঘদিন, কোচ হিসেবে দলটিকে দেখছেন খুব কাছ থেকে। তার সময়ের ক্রিকেট এবং এখনকার ক্রিকেট, দুই সময়কে দুইভাবে মুল্যয়ন করছেন ট্রট। সাবেক এই ইংলিশ ব্যাটসম্যান বলেন, ‘এটা একটা ভিন্ন প্রেক্ষাপট, বিশ শতাব্দীর শেষের দিকে এমন ওপেনার ছিলো যারা যারা ১০০ এর বেশি টেস্ট খেলেছিলেন। ওরা সংখ্যায় ৪/৫ জন। ১০০ এর বেশি টেস্ট খেলা বোলারের সংখ্যাও ছিলো ২ জন । বর্তমান দলেও কিছু অভূতপূর্ব ক্রিকেটার আছে যেটা ইংলিশ ক্রিকেটের জন্য ভালো।’
ইংল্যান্ড এখন দুর্দান্ত দল। যেকোন অবস্থা থেকে ঘুরে দাড়াতে পারে তারা। সর্বশেষ টেস্টই তো হারের মুখ থেকে ফিরে আসলো।পেলো দুর্দান্ত এক জয়। সব মিলিয়ে ইংল্যান্ড সঠিক পথেই আছেন বলে মনে করেন ট্রট। ট্রট বলেন, ‘এটা অনেক ভালো দল, টেস্ট ক্রিকেটে ছেলেরা এটা যেভাবে চালাচ্ছে এতে আশা করি তারা শীর্ষ স্থানের পথেই আগাচ্ছে।সঠিক পথেই রয়েছে। শেষ ম্যাচের জয় সঠিক পথে থাকতে ছেলেদের অনুপ্রাণিত করবে।’
ট্রট ইংল্যান্ড দলের একজন অন্যতম ব্যাটসম্যান ছিলেন। ২০১৩ সালে ৮৪০ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে দুই নম্বরে ছিলো ট্রট।২০১১ সালে ইংল্যান্ড যখন টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে উঠে তখন সেই দলের একজন সদস্য ছিলেন জনাথন ট্রট।
নিউজ ক্রিকেট২৪/ সুফিয়া
