নিউজ ডেস্ক »
গত শনিবার ১৬ আগস্ট নিরবে-নিভৃতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত ধোনি তার অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ধোনির হঠাৎ এমন অবসরে অনেকের মনেই প্রশ্ন থেকে গিয়েছে অবসর নিয়ে ধোনি পরিবর্তী সময়ে কি করতে যাচ্ছেন। ক্রিকেটের সাথে থাকবেন নাকি অন্য কোন কাজে যোগ দিবেন ক্রিকেটপাড়াই এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
তবে রবিবার ১৬ আগস্ট এ বিষয় নিয়ে ছোট একটি ইঙ্গিত দিয়ে রাখলেন চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাশী। স্থানীয় একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘আমি নিশ্চিত ও ভারতীয় ক্রিকেটকে অন্য যে কোনও ভূমিকায় সেবা করতে চাইবে। অবসরের পরেও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকবে ও। সেটা কোচ হিসাবে হোক বা ক্রিকেট প্রশাসক হিসাবে। মাহি শৃঙ্খলাপরায়ণতা, সব কিছুকে সরল সাদাসিধে রাখার চেষ্টা দেখে শেখা উচিত তরুণ ক্রিকেটারদের। ক্রিকেট মাঠে কোনও কিছুকে জটিল করে ফেলায় ও বিশ্বাসী নয়। খেলা বোঝার ক্ষেত্রে ও দুর্দান্ত। যে কোনও ভাল অধিনায়কের গুণ যেটা। ওকে দেখে সকলের শেখা উচিত ম্যাচের বিভিন্ন পরিস্থিতি বা চাপ সামলাতে হয় কীভাবে, এবং কীভাবে সেই চাপ কাটিয়ে বেরিয়ে পারফর্ম করতে হয়।’
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ইন্সটাগ্রামে ৪ মিনিটের একটি ভিডিও আপলোড করেন ধোনি। তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের কিছু সেরা মুহূর্তের কয়েকটি ছবিকে সম্মিলিত করে ওই ভিডিওটি বানানো হয়।
ভিডিওর ক্যাপশনে ধোনি লিখেন, ‘আপনাদের ভালোবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৭টা ২৯ মিনিট থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করতে পারেন।’
নিউজক্রিকেট/ধোনি
