আইপিএলে দল না পেয়ে ভারতীয় ক্রিকেটারের আত্মহত্যা

নিউজ ডেস্ক »

ভারতের মুম্বাইয়ের ক্লাব ক্রিকেটার কারান তিওয়ারি আত্মহত্যা করেছেন। গত সোমবার তার নিজ বাসায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশ পাওয়া যায়। কারণ হিসেবে তার বন্ধু জানিয়েছে তিনি আইপিএলে দল না পাওয়ার কারণেই আত্মহত্যা করেছেন৷

গত সমবার রাত সাড়ে ১০টার সময় তার লাশ পাওয়া যায়। তার বয়স ছিলো ২৭। সকাল থেকেই তিনি তার ঘরের দরজা খুলেননি। অনেকক্ষণ তার দরজা দিয়ে ডাকাডাকি করা হয়। কিন্তু সাড়া দেয়নি। পরে দরজা ভেঙে তার রুমে ডুকলে তার মৃত দেহ পাওয়া যায়।

তিনি নিজের প্রাণ নেয়ার আগে তার এক কাছের বন্ধুকে জানান সে আইপিএলের দল না পাওয়ার কারণে আত্মহত্যা করতে যাচ্ছেন। তার বন্ধু ফোন পাওয়ার পর পর কারানের বোনকে বিষয়টি জানায়, জানানোর তার মাকে নিয়ে তার রুমে গেলেও ততক্ষণে দেরি হয় যায়।

তার বোলিং অ্যাকশন অনেকটা সাউথ আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইনের মত, তাই তাকে সবাই জুনিয়র ডেল স্টেইনও বলতো। গত কিছু বছর ধরে আইপিএলের নেট বোলার হিসেবে কাজ করে আসছিলেন তিনি।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »