উমর আকমলের শাস্তির পক্ষে আপিল করবে পিসিবি

নিউজ ডেস্ক »

একটা সময় পাকিস্তান ক্রিকেট দলে নিয়মিত ছিলেন উমর আকমল। হুট করেই তিন বছরের জন্য নিষিদ্ধ হয়ে যান ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করাই। পরবর্তীতে শাস্তির মেয়াদ কমানোর আপিল করেন উমর আকমল। আপিলে তার শাস্তি কমলেও এবার তার নিষেধাজ্ঞা কমানোর বিরুদ্ধে আপিল করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে তারা।

পাকিস্তান সুপার লিগের একটি ম্যাচে জুয়াড়ির প্রস্তাব পেয়েও তা কর্তৃপক্ষকে না জানানোয় দায়ে তাঁকে তিন বছরের জন্য নিষিদ্ধ করে পাকিস্তানি ক্রিকেট বোর্ড। আর এই শাস্তির বিরুদ্ধে আপিলও করেন আকমল। লাহোরে এক শুনানির পর উমরের শাস্তি কমানো হয় ১৮ মাসের।

তবে আদালতের এই সিদ্ধান্তে মোটেও খুশী নন পিসিবি। যার কারণে এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে পিসিবি। পিসিবি তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, ‘উমরের মতো একজন ক্রিকেটার দুর্নীতির দায়ে নিষিদ্ধ হয়েছে এটা পিসিবির জন্য সম্মানজনক নয়। কিন্তু একটি বিশ্বাসযোগ্য ও সম্মানজনক প্রতিষ্ঠান হিসাবে আমাদের সকল অংশীদারদের একটি স্পষ্ট বার্তা পাঠানো দরকার যে কোনো নিয়মভঙ্গকারীর জন্য আমাদের কোনো সহানুভূতি থাকবে না।’

এর আগে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা যথাযথ কতৃপক্ষের নিকট না জানানোর দায়ে গত ২০ ফেব্রুয়ারি নিষিদ্ধ হন উমর। তিনি গতবছর দেশের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »