আপাতত অবসরের কথা ভাবছেন না এন্ডারসন

নিউজ ডেস্ক »

এই মৌসুমে অবসর নেওয়ার কথা ভাবছেন না ইংলিশ পেসার জেমস এন্ডারসন। পরবর্তী অ্যাশেজ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে তার। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান এন্ডারসন।

সম্প্রতি ভালো ফর্মে না থাকায় গুজব ওঠে তিনি অবসরে যাচ্ছেন। এমন খবর সত্য নয় বলেও জানান তিনি। অফ ফর্মে থাকায় কিছুটা হতাশ তবে অবসর নিয়ে এখনি ভাবছেন না এই ইংলিশ পেসার।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন এখনি খেলা ছাড়ছেন না। ‘না এখনি না,আমি এখনো খেলার জন্য ক্ষুদার্থ। একটি ম্যাচে খারাপ করায় কথা উঠেছে অবসরের। তবে আমি মনে করি না যে এটা ঠিক’।

প্রথম টেস্টে আরো ভালো বল করা উচিত ছিলো বলেও স্বীকার করেন জেমি। তবে হতাশায় তার বোলিং আরো খারাপ হয়েছে বলেও মনে করেন তিনি।

‘ব্যক্তিগতভাবে এটি আমার জন্য হতাশাময় সপ্তাহ। কারণ আমি খুব একটা ভাল বোলিং করি নি, আমি অনুভব করেছি আমি সেরা ছন্দে নেই। সম্ভবত গত দশ বছরে প্রথমবারের মতো, আমি মাঠে কিছুটা রাগান্বিত ও হতাশ ছিলাম। যখন আপনি হতাশ হন এবং কিছুটা রাগান্বিত থাকেন তখন আপনি আরো গতিতে বল করতে যাবেন যা মাঠে আপনাকে কখনোই সাহায্য করবে না।’

‘আমার জন্য পরের কয়েদিন কঠিন পরিশ্রম করে আমাকে বের করতে হবে কোনো টেকনিক্যাল সমস্যা আছে কিনা। যা নিয়ে আমাকে কাজ করতে হবে এবং আমি আশাবাদী এটা ঠিক করে আমি পরের ম্যাচে সবাইকে দেখাতে পারবো টেস্ট ক্রিকেট খেলতে যা প্রয়োজন এখনো আমার সেটা আছে।’

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »