ভক্তদের প্রতি সাকিবের কৃতজ্ঞতা

নিউজ ডেস্ক »

আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সব থেকে বড় তারকা ক্রিকেটার কে? আপনি নিঃসন্দেহে বলবেন সাকিব আল হাসানের নাম। সাকিব তার ক্যারিয়ারে নিজেকে তুলেছেন অন্যন্য এক উচ্চতায়। রেকর্ড নিয়ে খেলা করা যেন তার অভ্যাস, একের পর এক রেকর্ড ভেঙেছেন, গড়েছেন নতুন নতুন সব রেকর্ড। সাকিব বাংলাদেশকে শিখিয়েছেন সেরা হতে, দিয়েছেন বিশ্বসেরা হওয়ার আনন্দ। আজকের অবস্থানে আসতে অনেক কাঠখড় পোহাতে হয়েছে সাকিবকে, তবে নিজের ক্যারিয়ারের সাফল্যের কৃতিত্ব তিনি দিয়েছেন ভক্তকুলকে।

বর্তমানে ক্রিকেটের বাইরে আছেন সাকিব আল হাসান। তবে প্রাকটিসে ফিরবেন খুব দ্রুতই । আজ নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে একটি পোস্ট করেন সাকিব আল হাসান । পোস্টে সাকিব জানান, ‘দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকগুলো দিন। বিগত ১৪ বছরের প্রত্যেকটি দিনই আমার কাছে রোমাঞ্চকর একেকটি অভিজ্ঞতা। এমন দুর্দান্ত এক পথচলাই আমাকে দাঁড় করিয়েছে আজকের জায়গায়।’

সাকিবের আজকের অবস্থানে আসর পথে সবথেকে বড় ভূমিকা তার ভক্তদের বলে মনে করেন সাকিব। পোস্টে সাকিব আরো লেখেন, ‘আপনাদের সবার অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসাই আমাকে জুগিয়েছে পথ চলার অনুপ্রেরণা। ক্যারিয়ারের ১৪তম বছর পূর্ণ করার দারুণ এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে। আগামী দিনগুলোতে এগিয়ে যেতে চাই আরও নতুন উদ্যমের সাথে। ধন্যবাদ সবাইকে।’

সাকিবের পেইজ থেকে আপলোড দেওয়া পোস্টের সাথে ছিলো একটি ভিডিও চিত্র। যেখানে সাকিবের ক্যারিয়ারের বিভিন্ন সাফল্য তুলে ধরা হয়। সেখানে উল্লেখ করা হয়, ‘কখনো আমরা ব্যর্থ হয়েছি, তবে ব্যর্থ হয়েই থাকিনি। আমাদের সব সময় নতুন গৌরব এনে দিয়েছে। নতুন নতুন রেকর্ড ভেঙেছে। বাংলাদেশকে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে সহায়তা করেছে। প্রথমবারের মত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে সহায়তা করেছে। আইসিসি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি অলরাউন্ডারের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান আরোহণ করেছে এবং নিজেকে উজ্জ্বল তারকাদের কাতারে নিয়ে গিয়েছে। সব স্বপ্ন সত্যি করেছে মানুষের ভালোবাসা দিয়ে। সবার সহযোগিতার জন্য ধন্যবাদ।’

নিউজ ক্রিকেট২৪/ সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »