শ্রীলঙ্কা সফরে দফায় দফায় করোনা পরীক্ষা, থাকতে হবে না কোয়ারান্টাইনে!

নিউজ ডেস্ক »

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি অথবা শেষের দিকে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। বিশ্বের এখন নিয়ম অনুসারে বিদেশ থেকে আগমন যে কারোর কোয়ারান্টাইনে থাকতে হচ্ছে। কিন্তু খেলোয়াড়দের ব্যাপারে কিছুটা এই নিয়ম শিথিল হচ্ছে।

সামনের বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে ক্রিকেটারদের কোয়ারান্টাইন ঝামেলা পোহাতে চাচ্ছেনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তারা চাচ্ছে বাংলাদেশের খেলোয়াড়দের ক্ষেত্রে যেন কোয়ারান্টাইনের নিয়মটা একটু শিথিল করা হয়।

এই নিয়ে বিসিবি’র সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘করোনা সতর্কতা নিয়ে শ্রীলঙ্কান বোর্ডের সাথে আমাদের আলোচনা হয়েছে। নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের আগে বাংলাদেশ থেকে করোনা টেষ্ট করানো হবে। করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে সেখানে যেতে হবে। তারপর শ্রীলঙ্কায় পা রেখে জরুরি ভাবে আবার করোনা টেষ্ট করাতে হবে।’

শ্রীলঙ্কা করোনা টেষ্টে ফলাফল নেগেটিভ আসলে কোয়ারান্টাইনে থাকতে হবেনা বাংলাদেশ দলকে। তিনি আরও বলেন, ‘শ্রীলঙ্কায় টেষ্টে নেগেটিভ আসলে কাউকে কোয়ারান্টাইনে থাকতে হবেনা। তবে তারা শ্রীলঙ্কান কারও সাথে মিশবেনা। তাদের থেকে দূরে থাকবে। অনুশীলন বাংলাদেশ দল একা একা করবে।’

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »