পাকিস্তানে আবারো ক্রিকেট ম্যাচে সন্ত্রাসী হামলা

নিউজ ডেস্ক »

আবারও পাকিস্তানে এক ক্রিকেট ম্যাচে সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে। গতকাল (বৃহস্পতিবার) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট বিভাগের ওরাকজাই জেলার দ্রাদার মামাজাই অঞ্চলে আমন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সন্ত্রাসীরা গুলি করেছে।

তবে আশার খবর ম্যাচে কেউ আহত কিনবা হতাহত হয়নি। তবে ম্যাচটি অখ্যাত ম্যাচ ছিলো, যেকারণে এর প্রভাব কম পড়তে পারে৷ তবে ম্যাচটি স্বাভাবিকভাবেই পন্ড হয়ে গেছে।

পাকিস্তানের পত্রিকা দ্য নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে এই ম্যাচে কিছু সংখ্যক দর্শক ছিলো। সাথে রাজনৈতিক ব্যাক্তি আর সংবাদকর্মীও ছিলেন। কেউ হতাহত হননি। সন্ত্রাসীরা গুলি ছাড়েন মাঠের পাশের এক পাহাড় থেকে।

ওরাকজাই জেলার পুলিশ জানায় তারা কিছু সন্ত্রাসীর আনাগোনাত খবর পেয়েছিলেন। তারা তাদের ধরতে যথেষ্ট চেষ্টা করবেন।

এর আগে ২০০৯ সালে পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচে শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এই ঘটনার পর সে দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে সময় লেগেছিল প্রায় ১০ বছর। তবুও এখনও পাকিস্তান সফরের আগে অনেকবার ভাবে সব দেশ।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »