ইংল্যান্ড নয় দেশেই অনুশীলন করবেন সাকিব

নিউজ ডেস্ক »

২য় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য করোনার সময়েই যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন সাকিব আল হাসান।দীর্ঘ পাঁচ মাস পরে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন সাকিব, এবং দেশে ফিরে বিকেএসপিতে শুরু করবেন অনুশীলন, এমনটা জানিয়েছেন সাকিবদের ক্রিকেট গুরু নাজমুল আবেদীন ফাহিম ।

গতবছরের ২৯ অক্টোবর থেকে ক্রিকেট থেকে নিষিদ্ধ সাকিব আল হাসান। জুয়াড়ির প্রস্তাবের কথা আইসিসির থেকে আড়ালে রাখার অপরাধে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব। তবে সাকিবের নিষেধাজ্ঞা প্রায় শেষের দিকে, ক্রিকেটে ফিরতে মরিয়া হয়ে আছেন সাকিব। মাঠে ফিরে যাতে পুরনো ফর্ম ধরে রাখতে পারেন তাই এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে চান সাকিব আল হাসান।কিছুদিন আগে গুঞ্জন শোনা গিয়েছিল ইংল্যান্ডে অনুশীলন শুরু করবেন সাকিব। তবে সেই গুঞ্জনকে উরিয়ে দিলেন সাকিব আল হাসানের কোচ নাজমুল আবেদীন ফাহিম।

আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে শ্রীলঙ্কা সফরের উদ্দেশ্যে বাংলাদেশ দল উড়াল দেওয়ার পরিকল্পনা করছে। সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে কয়েকদিন পরেই। সিরিজ শুরু হতে হতে মুক্তি পেয়ে যাবেন এই বাঁহাতি ক্রিকেটার। নাজমুল আবেদীন ফাহিম নিশ্চিত করেন, দেশে অনুশীলনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসবেন সাকিব। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) তিনি অনুশীলন করবেন। এবং বিকেএসপির অনুশীলনের সকল সুবিধাই পাবেন বিকেএসপির এই শিক্ষার্থী।

গত জুলাই মাসেই শ্রীলঙ্কা সফরে তিনটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় গুরুত্ব আরও বেশি। স্থগিত হয়ে যাওয়া এই সিরিজ আয়োজনের জন্য আলোচনা করে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও শ্রীলঙ্কা ক্রিকেটের মধ্যে। যে কোন সময় আসতে পরে সিদ্ধান্ত। সেই সিরিজ দিয়েই মাঠের ক্রিকেটে ফিরতে পরে বাংলাদেশ। সাকিব আল হাসানের এই সিরিজ দিয়েই ফেরার সম্ভাবনা প্রবল।

নিউজ ক্রিকেট২৪/ সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »