৩ দিনের কোয়ারান্টাইন চায় আইপিএলের ফ্র‍্যাঞ্চাইজিগুলো

নিউজ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের দিনক্ষণ ইতিমধ্যে চুড়ান্ত। দলগুলোকে নির্দেশ দেয়া হয়েছে ২০ আগস্টের ভেতর আরব আমিরাত যোগ দেয়ার জন্য। ফলে গোছানো হচ্ছে সব কিছু।

করোনাভাইরাসের প্রভাব এবারের আইপিএলে থাকবে এতে কোনো সন্দেহ নেই। সব দেশ কোয়ারান্টাইন চালু করেছে অন্যদেশ থেকে আসা লোকেদের জন্য। হিসেব অনুযায়ী আইপিএল ফ্র‍্যাঞ্চাইজি গুলোর জন্য আরব আমিরাতে গিয়ে ৬ দিনের কোয়ারান্টাইনের কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

তবে ৬ দিনের কোয়ারান্টাইন বেশি হয়ে যাচ্ছে ফ্র‍্যাঞ্চাইজি গুলো জন্য। তারা আবেদন করেছে ৬ দিনের কোয়ারান্টাইন ৩ দিনের করার জন্য। এতে করে তারা প্রস্তুতির সময়টা বেশি পাবে।

এর সাথে তারা আইপিএল চলাকালীন দলগত ও পারিবারিক নৈশভোজের অনুমতিও চেয়েছে। অনুমতি চেয়েছে বাইরে থেকে হোটেলে খাবার আনারও।

তবে এসব নিয়ে বিসিসিআই এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে ৫ বার করোনা পরিক্ষা দিতে হবে সবার। তারপর টুর্নামেন্ট চলাকালীন ৫ দিন পর পর করোনা টেষ্ট করাতে হবে।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »