সাকিব-রাজ্জাকদের সামলাতে দ্রাবিড়ের পরামর্শ নিয়েছিলেন পিটারসেন

নিউজ ডেস্ক »

২০১০ সালে বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড দল সেবার দুই টেস্ট এবং তিন ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিলো। সেই সফরের টেস্ট সিরিজে সাকিব এবং রাজ্জাকের স্পিন ঘুর্ণি সামলাতে রীতিমত হা-পিত্তেশ করতে হয়েছিলো ইংলিশ ব্যাটসম্যান কেবিন পিটারসেনকে।

সেই সিরিজে স্পিনের কাছে বারবার হার মানার কারণে পরবর্তীতে সাকিব ও রাজ্জাকের বিরুদ্ধে ভালো খেলার জন্য ভারতের কিংবদন্তী ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের কাছে পরামর্শ চেয়েছিলেন পিটারসেন! সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন ৪০ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটসম্যান। এমনকি একটি অনলাইন মেইলের মাধ্যমে স্পিন বল খেলার ব্যাপারে কিছু টিপস দেন দ্রাবিড়।

এ বিষয়ে পিটারসেন বলেন, ‘দ্রাবিড় সবচেয়ে সুন্দর একটি মেইল আমাকে পাঠিয়েছিল। সেখানে সে স্পিন খেলার কৌশল বর্ণনা করেছিল। এরপর থেকে আমার কাছে সবই নতুন মনে হয়েছে। মূল ব্যাপার হলো বল যখন ছাড়া হবে তখনই যত দ্রুত সম্ভব লেন্থটা বুঝতে পারা।’

২০১০ সালে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম ইনিংসে আব্দুর রাজ্জাকের বলে ৯৯ রানে বোল্ড হন পিটারসেন। দ্বিতীয় ইনিংসে সাকিবের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ৩২ রান করে বিদায় নেন পিটারসেন। ঢাকার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টেও সাকিবের কাছে ব্যার্থ পিটারসেন। সেই ইনিংসে করেন ৪৫ রান।

পিটারসেন বাংলাদেশের বিপক্ষে ব্যর্থ হওয়ার পরে রাহুল দ্রাবিড়ের কাছে পরামর্শ চাওয়ার কারণ সবারই জানা। কারণ দ্রাবিড় বাংলাদেশের বিপক্ষে সবসময় রানের মধ্যেই থাকেন। বাংলাদেশের বিপক্ষে ৭০ গড়ে রান রয়েছে তার সাথে তিনটি সেঞ্চুরিও রয়েছে দ্য ওয়াল খ্যাত এই ব্যাটসম্যানের।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »