শেষ টেস্টে চালকের আসনে স্বাগতিক ইংল্যান্ড

নিউজ ডেস্ক »

সিরিজ নির্ধারণী ম্যানচেস্টার টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনে ৪ উইকেটে ২৫৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। শতক থেকে মাত্র ৯ রান দূরে থেকে দ্বিতীয় দিন শুরু করেন ওলি পোপ।

তবে দ্বিতীয় দিনের শুরুতেই ব্যক্তিগত কোনো রান যোগ না করেই ৯১ রানেই গ্যাব্রিয়েলের বলে বোল্ড হয়ে ফেরত যান পোপ। রোচ-গ্যাব্রিয়েলদের বোলিং তোপে মাত্র দ্বিতীয় দিনে মাত্র ২২ রান যোগ করতেই আরো ৪ উইকেট হারায়া স্বাগতিকরা। ২৮০ রানে ৮ উইকেট হারিয়ে যখন ব্যাকফুটে ইংলিশরা তখনি তাদের জন্য আশার আলো হয়ে এলো স্টুয়ার্ড ব্রডের ঝড়ো ইনিংস।

৪৬ বলে ৯ চার ও ১ ছক্কায় খেলা ৬২ রানের ইনিংস ইংল্যান্ডকে এনে দেয় বড় সংগ্রহ। ব্রড বিদায় নিলে ৩৬৯ রানেই গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস। ওলি পোপ সর্বোচ্চ করেন ৯১ রান। এছাড়া বাটলার ৬৭ ও রুঢ়ি বার্ন্স করেন ৫৭ রান। উইন্ডিজের পক্ষে কেমার রোচ নেন ৪ টি, রস্টন চেজ ও গ্যাব্রিয়েল নেন ২ টি করে উইকেট।

২৬ বছর পর ৯ম ক্যারিবিয়ান হিসেবে ২০০ উইকেট শিকার করেন রোচ। ক্রিস ওকসকে বোল্ড করার মধ্যে দিয়েই এই অর্জনে নাম লেখান তিনি। সবশেষে ১৯৯৪ সালে কার্টলি এম্ব্রোস এই ইংল্যান্ডের বিপক্ষেই গায়ানায় ২০০ উইকেট শিকার করেন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে উইন্ডিজ। মাত্র ৭৩ রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। ৬ উইকেটে ১৩৭ রান নিয়ে দিন শেষ করে উইন্ডিজ। অধিনায়ক জেসন হোল্ডার ২৪ ও উইকেটকিপার শেন ডরিচ আছেন ১০ রানে অপরাজিত। ইংল্যান্ডের পক্ষে এন্ডারসন ও ব্রড নেন ২ টি করে উইকেট। ২৩২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে সফরকারীরা।

নিউজক্রিকেট২৪/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »