বাংলাদেশকে স্তব্ধ করে দেওয়ার কথা মনে হলে শিউরে উঠেন বিনি

নিউজ ডেস্ক »

তরুণ তাসকিনের ঝড়ো বোলিংয়ে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতকে ১০৫ রানে আটকে দেওয়ার কথা মনে আছে নিশ্চয় , সেদিন আগুন ঝড়া বোলিং করেছিলেন তাসকিন সহ বাংলাদেশের পেসাররা। ভারতকে ১০৫ রানে আটকে দেওয়ার পরে ভারতের বিপক্ষে আরেকটি জয়ের আশায় তখন সবাই। তবে সে ম্যাচ বাংলাদেশ হেরে বসেছিল।

১০৬ রানের ছোট লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে হোচট খেয়েছিল বাংলাদেশও। ছোট ব্যবধানে হেরেছিল যে তাও নয়। ৪৭ রানের বড় ব্যবধানে হারতে হয়েছিল সেদিন বাংলাদেশকে।পূর্ণশক্তির বাংলাদেশ সেদিন ভারতের ২য় সারির দলের বিপক্ষে মাত্র ৫৮ রানেই অলআউট হয়েছিল। সুরেশ রায়না ছাড়া ভারতের নিয়মিত একাদশের কেউই যে সেবার বাংলাদেশ সফরে আসেননি। তবু বাংলাদেশ এক ধ্বংসস্তূপ বানিয়ে দিয়েছিলেন স্টুয়ার্ট বিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে কোনো উইকেট না পাওয়া বিনি সেদিন ৪.৪ ওভারে ৪ রান দিয়ে তুলে নিয়েছিলেন বাংলাদেশের ৬ উইকেট। ভারতের ওয়ানডে ইতিহাসেরই সেরা বোলিং এটি। ওয়ানডেতে সবচেয়ে কম রান ও সবচেয়ে কম বলে অলআউট হওয়ার রেকর্ডটি বাংলাদেশ সেদিন নতুন করে বুঝে নিয়েছিল। এ ম্যাচ বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা ভোলেন কীভাবে? বিনিও ভুলতে পারেন না। মাত্র ২৩ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারের সেরা অর্জন তো তাঁর এটাই!

সেদিন বাংলাদেশ ম্যাচ জয়ের পথেই ছিল। দুই ওপেনারের দ্রুত বিদায়ের পরও মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম দলকে ৪৪ রান পর্যন্ত টেনে নিয়েছিলেন। এরপরই বোলিংয়ে আসেন বিনি। প্রথমে মুশফিক, এরপর মিঠুনকে তুলে নেন। মাহমুদউল্লাহও বিনির প্রথম বলেই বিদায় নেন। অন্য প্রান্তে সাকিবও বিদায় নেন মোহিত শর্মার বলে। এর পর যা হলো তা বর্ণনা করা বেশ কঠিন। ৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ অলআউট ৫৮ রানে। ফুটবল বিশ্বকাপের উন্মাদনাই সে যাত্রা ম্যাচটির ক্ষত কিছুটা ভুলিয়ে দিয়েছিল।

সেদিনের কথা মনে পরলে আজও শিওরে উঠেন ভারতীয় পেসার বিনি।এক সাক্ষাৎকারে বিনি বলেন : সত্যি বলছি, এখনো সেদিনের ভিডিও দেখলে গায়ে কাঁটা দেয়। এর চেয়ে ভালো দিনের আশা করা যায় না। সেদিন আমাদের রান বেশি ছিল না এবং প্রথম বল থেকে চাপে ছিলাম। উইকেট খুব একটা খারাপ ছিল না কিন্তু বৃষ্টির কারণে বারবার খেলা থামাতে হয়েছিল। বারবার মাঠ ঢাকতে হয়েছিল। উইকেট কিছুটা আর্দ্র ছিল এবং সেটা আমার বোলিংয়ের সঙ্গে একদম মানিয়ে যায়। এর চেয়ে ভালো উইকেটের আশা করতেও পারি না আমি।’

সেদিনের দুর্দান্ত বিনি ভারতকে যেমন স্বপ্ন দেখিয়েছিল পূরণ করতে পারেনি তা।সেদিনের উজ্জল বিনির ক্যারিয়ার পুরোই অনুজ্জ্বল। তার ক্যারিয়ারে আছে মাত্র ১৪ উইকেট। ভারতের জার্সিতে খেলার সুযোগ পেয়েছিলেন মাত্র ১১ ওয়ানডে। তবে ১১ ওয়ানডেতে ঐ ১ ম্যাচ ছাড়া নিজেকে প্রমাণে ব্যার্থ হওয়ায় অল্পতেই থেমেছে বিনির ক্যারিয়ার ।

নিউজ ক্রিকেট২৪/ সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »