করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকা নারী দলের ৩ সদস্য

নিউজ ডেস্ক »

সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাওয়ার কথা দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের। তবে সিরিজ শুরুর একমাস আগে দক্ষিণ আফ্রিকা দলে এলো দুসংবাদ। করোনা আক্রান্ত  হয়েছেন দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের তিন সদস্য। এই তিনজনের মধ্যে একজন সহকারি স্টাফও রয়েছেন।

সংক্রমিত হওয়া কারো নাম প্রকাশ করেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। সংক্রমিত হওয়া জনকে পাঠানো হয়েছে দশ দিনের আইসলেশনে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

সিরিজকে সামনে রেখে  দলের ক্রিকেটার সহকারি স্টাফ মিলিয়ে মোট ৩৪ জনের কোভিড১৯ পরীক্ষা করায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এরপরই আসে এমন দুঃসংবাদ।যাদের ফল নেগেটিভ এসেছে, তারা রবিবার (২৬ জুলাই) প্রিটোরিয়ায় দলের সভায় একত্রিত হবেন।আর সংক্রমণে থাকা তিন জনকে রাখা হয়েছে আইসোলেশনে। দশ দিনের আইসলেশন শেষে আবারো তাদের করোনা পরীক্ষা করা হবে

এক সপ্তাহের স্কিল অনুশীলনও অনুষ্ঠিত হবে সেখানে। এরপর আগস্টের প্রথম সপ্তাহে যার যার প্রদেশ থেকে একক অনুশীলন করবেন প্রোটিয়া নারী ক্রিকেটাররা।দ্বিতীয় দফায় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেয়ার আগে আবারও করোনা পরীক্ষা করাবেন দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটার সহকারি স্টাফরা।

 নিউজ ক্রিকেট২৪/সুফিয়ান

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »