নিউজ ডেস্ক »
করোনা বাধা পেরিয়ে সিরিজ খেলার জন্য এখন ইংল্যান্ডে অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। তবে দুঃসময় পিছু ছাড়ছে না পাকিস্তান দলের। করোনার বাধা পেরিয়ে ৩ ধাপে ইংল্যান্ডে পা রেখেছে পাকিস্তানিরা। তবে ব্রিটিশ মূলোকে গিয়েও দুশ্চিন্তার সম্মুখীন পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান শিবিরে হানা দিয়েছে ইনজুরি ।
শনিবার (১৮ জুলাই) ডার্বিতে অনুশীলনের সময় আঙুলে চোট পাওয়ায় তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন পাকিস্তানি ব্যাটসম্যান খুশদিল শাহ। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তাদের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।বিবৃতিতে বলা হয়েছে, ‘বামহাতি ব্যাটসম্যান খুশদিল শাহ ডার্বিতে শনিবারের প্রশিক্ষণ চলাকালীন ব্যাটিংয়ের সময় বাম আঙ্গুলে একটি ফ্র্যাকচারের কারণে তিন সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন। দুটি চার দিনের আন্তঃ-স্কোয়াড ম্যাচে তাকে পাওয়া যাবে না।’
পাকিস্তান দলের ফিজিওর মতে আগামী সপ্তাহের শেষের দিকে অনুশীলনে ফিরতে পারেন খুশদিল শাহ।এই প্রসঙ্গে বলা হয়, ‘নখ অক্ষত থাকায় এবং নখের আশেপাশে কোনও আঘাত না থাকায়, অর্থোপেডিক সার্জন, টিম চিকিৎসক এবং টিম ফিজিওথেরাপিস্ট আশা করছেন যে আগামী সপ্তাহের শেষের দিকে খুশিল শারীরিক প্রশিক্ষণ পুনরায় শুরু করতে সক্ষম হবেন।’
ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম টেস্টে ৫ আগস্ট মাঠে নামবে ইংল্যান্ড ও পাকিস্তান ।এই ম্যাচ দিয়েই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।সিরিজের বাকি দুটি ম্যাচ শুরু হবে যথাক্রমে ১৩ ও ২১ আগস্ট। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে সাউদাম্পটন ও রোজ বোলে।টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি২০ সিরিজেও মুখোমুখি হবে দুই দল।
নিউজক্রিকেট/ সুফিয়ান
