নিউজ ডেস্ক »
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ২০২০ নিয়ে কাল বোর্ড সভায় বসবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। করোনা ভাইরাস মহামারীর কারণে এই টুর্নামেন্ট নির্ধারিত সময়ে মাঠে গড়াবে কিনা বা আদৌ এবছর মাঠে গড়াবে কিনা তা নিয়ে ছিল সংশয়। তবে আগামীকালের (২০ জুলাই) আইসিসি বোর্ড সভায় এই টূর্ণামেন্টির ভাগ্য নির্ধারিত হবে।
গত মার্চ থেকেই একে একে অনেক সভায় বসেছিলো আইসিসি। কিন্তু বিগ থ্রির (ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড) কারণে তারা সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এখনো। তবে, এক রকম ওপেন সিক্রেট, ভারত বিশ্বকাপের চেয়ে আইপিএলে বেশী মনোযোগী। এইদিকে অস্ট্রেলিয়া মনোযোগী বিগ ব্যাশে। আর ইংল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজে।
এই তিন বোর্ডের দ্বন্দ্বে আইসিসি কোনো সিদ্ধান্ত এখনো নিতে পারেনি। ভারতীয় গণমাধ্যমকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আইসিসি বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত নিতে যাচ্ছে কাল।
উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা ছিলো ১৮ অক্টোবর আর শেষ হওয়ার কথা রয়েছে ১৫ নভেম্বরে।
নিউজক্রিকেট/রীম
