নিউজ ডেস্ক »
আকবর আলী-শরীফুলদের পালা শেষ। তারা বিশ্বকাপ জিতে এসেছে। তারা অন্য উপরের সারিতে খেলবে। আগস্টে নির্বাচন করা হবে তাদের উত্তরসূরী। যেটা করোনার জন্য এতদিন সম্ভব হয়নি।
আজ বুধবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এই কথা নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক ও গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান খালেদ মাহমুদ সূজন। তারা কিছু খেলোয়াড়কে নিয়ে বিকেএসপিতে একটি ক্যাম্প করবেন।
সূজন বলেন, ‘ডেডলাইন ফিক্সড করে দেয়াটা আসলে এখানে বোকামি। মাথা কাটিয়ে, সময় নিয়ে কাজ করতে হয়। আমরা চিন্তা করছি যে আগস্টের মাঝামাঝি বা শেষের দিকে যদি কোয়ারেন্টাইন করতে পারি অনূর্ধ্ব-১৯ ছেলেদের, তাহলে বিকেএসপিতে ক্যাম্প করার চিন্তা করছি।’
ওয়ানডে টুর্নামেন্ট দিয়ে খেলোয়াড় বাছাই করা হয়। কিন্তু করোনার কারণে এবার সেটি সম্ভব হয়নি। তাই অন্য ব্যাবস্থায় খেলোয়াড় নির্বাচন করা হবে এবার। ক্যাম্পে সাথে থাকবেন বোর্ড কর্মকর্তা এবং নির্বাচকরা।
সূজনের ভাষ্যমতে, ‘আমরা ওখানে কোয়ারেন্টাইন করে আগস্টে চার সপ্তাহের অনুশীলন শুরু করতে পারি। আমাদের নির্বাচকরা যাবে সেখানে। যেহেতু আমাদের এবার ওয়ানডে টুর্নামেন্টটা হয়নি তাই আমাদের অনূর্ধ্ব-১৯ এর দল নির্বাচন করা সম্ভব হয়নি। আমরা এই ক্যাম্পের মাধ্যমেই দল নির্বাচন করে ফেলবো। এটাই আমাদের পরিকল্পনা আপাতত।’
নিউজক্রিকেট/রীম
