ইংলিশ কন্ডিশনে হবে আকবরদের ক্যাম্প!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বছরে যুব বিশ্বকাপ জয়ী দলটিকে নিয়ে বিদেশের মাটিতে ক্যাম্প করার পরিকল্পনা ছিল ক্রিকেট বোর্ডের।করোনার কারনে সেই পরিকল্পনা যথাসময়ে বাস্তবায়ন সম্ভব হয়নি।আগামী বছরের গ্রীষ্মে ইংল্যান্ডের কন্ডিশনে যুবাদের নিয়ে প্রস্তুতি ক্যাম্প করার পরিকল্পনা সাজিয়েছে
বোর্ড।আজ এক ভিডিও বার্তায় এমনটি জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্টের প্রধান খালেদ মাহমুদ সুজন।

যুবাদের এই ক্যাম্পটি ৬০ দিন ব্যাপী চলার কথা রয়েছে।ইংলিশ কন্ডিশনে ভাল মানের কোচের  অধিনে প্রস্তুতির পাশাপাশি সেখানে বেশ কয়েকটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির।ইতিমধ্যে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনাও সম্পূর্ণ হয়েছে বলে জানান বিসিবির এই পরিচালক।

এই ব্যাপারে বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট এর প্রধান খালেদ মাহমুদ সুজন জানান: যুবাদের এই ক্যাম্প নিয়ে আমরা ভাল কিছু করতে চাই।আমাদের বেশ কিছু পরিকল্পনা ছিল এই ক্যাম্প নিয়ে।করোনার কারনে আমরা এই বছরটা মিস করেছি।চলতি বছরে আর সুযোগ নেই এই ক্যাম্পের।কারন জুলাই মাস চলে যাচ্ছে প্রায়, আর সেপ্টেম্বর-অক্টোবর মাসে আমরা ওই কন্ডিশন পাবো না, যেমনটা আমরা চাই।তাই সবকিছু মিলিয়ে আগামী বছর আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী সেখানে দল পাঠাবো।ইতোমধ্যে আমরা আমাদের বাজেটও ঠিক করে রেখেছি।আগামী গ্রীষ্মে আমরা দল পাঠাবো সেখানে।

নিউজক্রিকেট টুয়েন্টিফোর/ ইফতি মারুফ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »