চূড়ান্ত হল সিপিএলের ভেন্যু

নিউজ ডেস্ক »

করোনার প্রদূর্ভাবে বন্ধ ক্রিকেট, পিছিয়েছে আইপিএল, এশিয়া কাপ, পিছিয়ে যেতে পারে আসন্ন টি২০ বিশ্বকাপও। এই সময়ে মাঠে ক্রিকেট ফেরানো চ্যালেঞ্জের বিষয়। আর সেটা যদি হয় ফ্র্যাঞ্চাইজির লীগ তাহলে তো পারি দিতে হবে সাত সাগর তেরো নদী। বিশ্বের নানা প্রান্ত থেকে খেলতে আসবে ক্রিকেটাররা, তাদের সকলের নিরাপত্তা নিশ্চিত করা কি মুখের কথা? তবে এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। তারা এসব চিন্তা মাথায় রেখেই আয়োজন করতে যাচ্ছে সিপিএল। নিলামের পরে এবার ঘোষণা হলো সিপিএলের ভেন্যু।

এবার সিপিএল অনুষ্ঠিত হবে দুটি ভেন্যুতে। সিপিএল আয়োজনের জন্য এই ভেন্যু দুটিকে চূড়ান্ত করে দিয়েছে সরকার। সরকারি অনুমোদন পাওয়ায় সেই ভেন্যু হিসেবে চূড়ান্ত হয়েছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। দুটি সেমিফাইনাল ও একটি ফাইনালসহ মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বীপদেশ ত্রিনিদাদ ও টোবাগোর মোট দুটি স্টেডিয়ামে ম্যাচগুলো মাঠে গড়াবে।

নিরাপত্তার কথা চিন্তা করে এবারের সিপিএল অনুষ্ঠিত হবে দর্শকহীন‌ মাঠে। রাসেল ব্রাথওয়েট দের বড় বড় ছক্কায় গ্যালারি কাপবে না চিৎকারে। চারিদিক থাকবে নিরব নিস্তব্ধ। যেমন মাঠে থাকবেনা সাপোর্টারদের জয়জয় চিৎকার তেমনি থাকবে না প্রতিপক্ষের দর্শকদের তিরস্কারও।শুধু থাকবে নিরবতা।

অংশগ্রহণকারী ছয় দলের খেলোয়াড়, কর্মকর্তা, ফ্র্যাঞ্চাইজি মালিক থেকে শুরু করে সবাইকে ত্রিনিদাদে পা রাখার আগে দুই সপ্তাহ এবং পা রেখে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে। ত্রিনিদাদে পৌঁছানোর ৬ দিন ও ১৪ দিনের মাথায় দুইবার তাদের করোনা পরীক্ষা করা হবে। ছয়টি দলই ত্রিনিদাদের একই হোটেলে থাকলেও এক দল অন্য দলের থেকে থাকবে আলাদা। কোন দলের একজন করোনা আক্রান্ত হলে আইসলেটেড করা হবে দলের বাকি সদস্যদেরও।

ত্রিনিদাদের ক্রীড়ামন্ত্রী শাম্ফা কুডজো বলেন, ‘আমরা সবসময় করোনা পরিস্থিতির উপর নজর রাখবো। আমরা নিশ্চিত, সফলভাবে সিপিএল আয়োজন করতে পারলে তা অন্যান্য ইভেন্ট আয়োজনের জন্য বড় অভিজ্ঞতা হয়ে থাকবে।’

আগস্টের ১৮ তারিখ মাঠে গড়াবে সিপিএলের প্রথম ম্যাচ। ১৮ তারিখ শুরু হয়ে আসরের পর্দা নামবে ১০ সেপ্টেম্বর।এবারের আসরটি সিপিএলের ৮ম আসর। এর আগে মাঠে গড়িয়েছে ৭টি আসর। আগের আসর গুলোতে বেশকজন বাংলাদেশী ক্রিকেটার খেললেও এবার নেই কোন বাংলাদেশী ক্রিকেটার। এবারের সিপিএল নিলাম ছিলো ১৮ জন বাংলাদেশির নাম, কিন্তু শেষ পর্যন্ত দল পায়নি কোন বাংলাদেশী ক্রিকেটার।

নিউজক্রিকেট/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »