নিউজ ডেস্ক »
মূলত আইপিএলে দারুণ সব ইনিংস খেলেই সবার নজরে আসেন আজিঙ্কা রাহানে। এরপর ২০১১ সালে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হলেও পরবর্তীতে সেভাবে দলে নিয়মিত হতে পারেননি রাহানে। দীর্ঘ ৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারে দেশের হয়ে খেলেছেন মাত্র ৯০টি ওয়ানডে। অথচ নাম্বার ফোরে একজন পরীক্ষিত ব্যাটসম্যান হিসেবেই আগে থেকে পরিচিতি পেয়ে আসছিলো রাহানে।
৩২ বছর বয়সী ডানহাতি এই ব্যাটসম্যানকে এভাবে উপেক্ষা করার ব্যাপারটি মোটেও মানতে পারছেন না ভারতের সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। তাঁর মতে যেভাবে দুধের বাটি থেকে মাছি তাড়ানো হয়, ঠিক সেভাবেই ওয়ানডে ফরম্যাট থেকে বিতাড়িত করা হয়েছে রাহানেকে।
নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে রাহানের বিষয়ে আকাশ চোপড়া বলেন, ‘চার নম্বরে রাহানের বেশ রেকর্ড ভালো। চার নম্বরে যদি কোন ব্যাটসম্যান ভাল পারফরম্যান্স করে থাকে, নিয়মিত ধারাবাহিকতা প্রদর্শন করে, স্ট্রাইক রেটও ঠিক রাখে, তবে কেন তাকে বেশি সুযোগ দেওয়া হবে না? আর ঠিক হঠাৎ করেই দল থেকে বাদ দেওয়া হয়েছিল রাহানেকে। এভাবে বলা যেতে পারে দুধের উপর থেকে মাছিকে যে উপায়ে তাড়ানো হয়, ঠিক সে উপায়ে তাকে তাড়ানো হয়েছে। তার সাথে কেনো এমনটা করা হল? আমার মনে হয় ওর প্রতি সুবিচার করাটা সঠিন হয়নি।’
ভারতীয় দলের সঙ্গে রাহানের খেলার ধরণ একেবারে খাপে খাপে মিলে যেতো বলে বিশ্বাস
২০১৮ সালে রাহানের খেলা
ওয়ানডেতে চার নম্বরে খেলতে নেমে ২৫ ম্যাচে ৩৬.৬৫ গড়ে ৮৪৩ রান করেছেন রাহানে। লকেবারেই যে খারাপ সেটা বলা যায় না। তাইতো আকাশ চোপড়ার ভাষায়, অজিঙ্কা রাহানে দলের টপ পজিশনে স্থায়ী হতেই পারে। আমার মনে হয় ওর প্রতি একটু হলেও অবিচার হয়েছে। কারণ, যখন রাহানেকে ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয়েছিল, তখন ও একেবারে ঠিকঠাক খেলছিল। ভাল খেলার পরেও কেউ বাদ পড়ে তখন কিছু বলার থাকে না। এমনকি দক্ষিণ আফ্রিকায়ও বেশ ভাল করেছিলো সে। ২০১৮ সালে ওর খেলার কথা আমার মনে আছে। তাই মনে করি রাহানের আবার দলে সুযোগ পাওয়া উচিত।
নিউজক্রিকেট/শাওন
