টেস্ট ক্রিকেটকে জীবনের প্রতিচ্ছবি মনে করেন গেইল

নিউজ ডেস্ক »

ক্রিস্টোফার হেনরি গেইল, লোকে তাকে টি-টোয়েন্টির ফেরিওয়ালা হিসেবে জানেন। বিশ্বের যত বড় বড় টি-টোয়েন্টি লিগ আছে তার সবকটিতেই গেইলের পা পড়েছে। মারেন একের পর এক বিশাল বিশাল ছক্কা। তবে টি-টোয়েন্টি খেললেও টেস্টেও কম যান না গেইল এখন টেস্টে সুযোগ পাননা তেমন। তবে এক সময় ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নিয়মিত ছিলেন। করেছেন ৭ হাজারের উপর রান৷ গেইলের কাছে এই টেস্ট খেলাটি একটি জীবনের মত।

সম্প্রতি গেইল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিয়াইয়ের অনলাইন লাইভ অনুষ্ঠানে আসেন। সে অনুষ্টানের নাম ওপেন নেটস। তার সঞ্চালক ছিলো ভারতীয় টেষ্ট ওপেনার মায়ানক আগারওয়াল। তার সাথে কথারপ্রসঙ্গে গেইল বলেন, ‘টেষ্ট ক্রিকেট হল শেষ কথা। এটির সাথে জীবনের মিল রয়েছে। আপনার জীবনযাপন আপনি কীভাবে করবেন তা টেস্ট ক্রিকেট থেকে বুঝার সুযোগ আছে। ৫ দিনের টেস্ট খেলাটা অনেক কষ্টের কাজ। আপনার এখানে অনেক পরীক্ষা দিতে হয়। এখানে আপনাকে নিশ্চিত করতে সব কাজ নিয়ম মেনে করার। বিরুদ্ধ পরিবেশে কীভাবে ঘুঁরে দাঁড়াতে হয় সেটির শিক্ষাও আপনাকে দেবে এটি।’

গেইল জানান টেস্ট ক্রিকেট থেকে অনেক কিছু শেখার আছে। এখান থেকে মানসিক দৃঢ়তা ও দক্ষতার পরীক্ষা ফেয়ার সুযোগ থাকছে। তিনি আরো বলেন, ‘টেস্ট ক্রিকেটে নিজের দক্ষতা আর দৃঢ়তা পরীক্ষা করার সুযোগ আছে। আপনাকে এখানে শুধু নিজেকে উজাড় করে দিতে হবে। কাজ করবেন ভালোভাবে করতে হবে। ক্রিকেটের বাইরেও এটি আপনাকে সাহায্য করবে।’

উল্লেখ্য, গেইল ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ টেষ্ট খেলেছিলেন সেই ২০১৪ সালে। কিন্তু এখনো টেস্ট ক্রিকেটকে এখনো ভালোবাসেন। জীবনে যেমন অনেক বাধাবিপত্তি আসে টেস্ট ক্রিকেটেও তেমন আসে। তাই তিনি টেস্টকে জীবনের প্রতিচ্ছবিই মনে করেন।

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »