আমি বর্ণবাদকে ঘৃণা করিঃ মুশফিকুর রহিম

নিউজ ডেস্ক »

যুগে যুগে কম ইতিহাস রচিত হয়নি সাদা আর কালো মানুষের বিভেদ নিয়ে। দাঙ্গা হাঙ্গামা কিংবা আন্দোলন রক্তপাত, তাঁর নজিরও মেলা ভার। এ সমস্যা নিরসনে অবিসংবাদিত নেতা মাথার ঘাম পায়ে ফেলেছেন, সয়েছেন নানান জেল জুলুম। তারপরও একেবারে মুছে ফেলতে পারেননি বর্ণবাদী মনোভাব। বরাবরই তা বিরাজমান নানান দেশে, নানান স্তরে।

সম্প্রতি আবারো শুরু হয়েছে সেই রেসিজম সমস্যা। আমেরিকায় এক সাদা পুলিশ কর্তৃক এক কালো মানুষ মারা যাওয়ার ঘটনায় আরো একবার উত্তপ্ত হয়েছে বিশ্ব। গোটা দুনিয়া সরব বর্ণবাদ নিরসনে। তারকা মহাতারকারা তাঁর পোস্টার, কাজ করছেন জনসম্মুখে। বুকে পিটে ‘নো রেসিজম’ বিজ্ঞাপন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা।

এবার বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। জাতীয় দলের এই উইকেট রক্ষক ব্যাটসম্যান বর্ণবাদের বিরুদ্ধে নিজের স্পষ্ট অবস্থান তোলে ধরেছেন। রবিবার একটি প্লেকার্ড হাতে নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে একটি ছবি প্রকাশ করেছেন তিনি। যেখানে লেখা ছিল, ‘I Hate Racism. Say No To Racism.’

অর্থাৎ বর্ণবাদের প্রতি ঘৃনা প্রকাশ করে এটাকে না বলার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। মুশফিক ছাড়াও দেশ বিশেদের বহু ক্রীড়াবিদ এর বিরুদ্ধে সোচ্চার। সম্প্রতি অভিনব এক পন্থায় বর্ণবাদকে না বলেছে বিশ্বের নামকরা ফুটবল ক্লাব জুভেন্টাস। জার্সিতে ‘No Racism’ মাঠে নেমেছেন রোনালদোরা।

নিউজক্রিকেট/ইমতিয়াজ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »