ধোনির পারফরম্যান্স নির্বাচকদের বিবেচনা করা উচিৎ: আজহারউদ্দিন

নিউজ ডেস্ক »

ভারতের সাবেক অধিনাক মোহাম্মদ আজহারউদ্দিন মনে করেন মহেন্দ্র সিং ধোনির জন্য জাতীয় দলে ফিরে আসাটা সহজ হবে না। ক্রিকেট থেকে দীর্ঘ দিন দূরে রয়েছেন ধোনি। এজন্যই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসাটা সহজ হবে না তার জন্য। সাবেক ভারতীয় এই অধিনায়ক মনে করে অনুশীলন করা আর ম্যাচ খেলা এক জিনিস নয়।

করোনা ভাইরাস সংক্রমন মহামারি আকার ধারণ করায় অনির্দিষ্টকালের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করা হয়েছে। এই আইপিএল দিয়েই আবার মাঠে ফেরার কথা ছিলো ধোনির। কিন্তু এখন তা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। ভারতীয় গনমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আজাহারউদ্দিন ধোনিকে নিয়ে এমন কথা জানিয়েছেন একথা জানিয়েছেন।

আজহারউদ্দিন বলেন, ‘আমার চেয়ে ধোনি এটা ভালো ব্যাখ্যা দিতে পরবে যে, সে আসলে কি চায় অথবা কিংবা তার ব্যক্তিগত সিদ্ধান্ত কি হবে সেটা তার ব্যাপার। তবে বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করলেই বোঝা যায় যে অবস্থা ভালো না। এজন্যই আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আইপিএল শুরু হতে অনেক সময় লাগবে এতে কোনো সন্দেহ নেই। সে তার ক্যারিয়ার কিভাবে সাজাবে এটা তার একান্তই ব্যক্তিগত বিষয়।’

দীর্ঘ দিন হলো ধোনি মাঠের বাহিরে রয়েছে। ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালের পর ৩৮ বছর বয়সী ধোনিকে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যায় নি। এজন্যই আজহারউদ্দিন মনে করেন জাতীয় দলে খেলাটা ধোনির জন্য এখন চ্যালেঞ্জিং।

সাবেক এই ভারতীয় অধিনায়ক বলেন, ‘দল নির্বাচনের ক্ষেত্রে নির্বাচকরা অবশ্যই ধোনির পাফরম্যান্সর দিকে আগে গুরুত্ব দেয়া উচিৎ। কারণ দীর্ঘ দিন ক্রিকেট থেকে ‍দূরে থাকার পর মাঠে পারফর্ম করাটা সহজ কাজ নয়। ম্যাচ অনুশীলনটা বেশ গুরুতত্বপূর্ণ, কে কত বড় ক্রিকেটার এটা এখানে বিবেচ্য বিষয় না। আপনি যত বড়ই ক্রিকেটার হোন কেনো অাপনাকে ম্যাচ খেলতেই হবে এর কোনো বিকল্প নেই । অনুশীলন করা আর ম্যাচে খেলা দুটো একই না, সমপূর্ণ আলাদা বিষয়।’

নিউজক্রিকেট/এসএমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »