মেসি নাকি রোনালদো, কাকে চাইবেন মরগান?

কে এম আবু হুরায়রা »

মেসি নাকি রোনালদো, কে সেরা? এটি এখন পুরোনো প্রশ্ন। সঠিকভাবে আজ পর্যন্ত এর কোন সমাধান দিতে পারেননি কোন বিশেষজ্ঞ। তবে পেছন্দের তালিকা খুঁজলে কেউ পছন্দ করেন লিওনেল মেসির বাঁ পায়ের জাদুকে আবার কেউ পছন্দ করেন ক্রিশ্চিয়ানো রোনালদোর উজ্জীবিত করা অধ্যবসয়ি ফুটবলকে। তবে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানের পছন্দ লিওনেল মেসিকেই।

সোমবার (১৩’ই এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের সাথে একটি লাইভ সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন মরগান। ফুটবল খুব একটা না দেখলেও মেসির খেলা মাঝে মধ্যে দেখেন মরগান। লাইভে মেসি, রোনালদো নাকি স্বদেশী ওয়েন রুনি। ফুটবল মাঠে আটকে পরলে কাকে বেছে নিবেন? মরগানের সোজাসাপটা উত্তর ছিলো লিওনেল মেসির দিকেই। তবে কেনোইবা মেসি তার ব্যাখ্যাও দিয়েছেন ইংল্যান্ডের এই অধিনায়ক। মরগান বলেন, ‘আমি খুব বেশী ফুটবলের ভক্ত নই। আমি অনেক ক্রীড়া ভক্ত। এজন্য আমি ফুটবল দেখি। আলাদা করে মেসির খেলা দেখি। সে সত্যিই অসাধারণ কিছু করতে সক্ষম। ‘

এ সময় তিনি আরও অনেক প্রশ্নের উত্তর দিয়েছিলেন। জঙ্গলে আটকে পড়লে কাকে চাইবেন এমন প্রশ্নে সরাসরি উত্তর দিয়েছিলেন বেয়ার গ্রিলস৷ এবং ক্রিকেট মাঠে আটকে পড়লে কাকে চাইবেন? আন্দ্রে রাসেল, সুনীল নারইন নাকি জ্যাক ক্যালিস। মরগান এবারেও বুদ্ধিমত্তার সাথে উত্তর দিয়েছেন ‘আন্দ্রে রাসেল।’ কারণ হিসেবে মরগান বলেন, ‘সে একজন অলরাউন্ডার। তবে আমি মনে করি ৩-৪ বছর ধরে আন্দ্রে রাসেল সবথেকে স্ট্রোক প্লেয়ার আমার দেখা৷ সে যা করে সেটা অবিশ্বাস্য।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »