অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে আইপিএল

গাজী নাসিফুল হাসান »

করোনা ভাইরাসের কারণে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লীগ আইপিএল এবার সঠিক সময়ে শুরু হয় নি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আইপিএল শুরু হবার কথা ছিলো ২৯শে মার্চ। তবে করোনা ভাইরাসের কারণে তা পিছিয়ে ১৫ই এপ্রিল করা হয়েছিলো। কেননা পুরো ভারত জুড়ে ১৪ই এপ্রিল পর্যন্ত চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে আইপিএল মাঠে গড়ানোর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

 

তবে আইপিএল মাঠে গড়ানোর জন্য উঠেপড়ে লেগেছে বোর্ড অফ কন্ট্রোল ক্রিকেট ইন ইন্ডিয়া ( বিসিসিআই )। কেননা আইপিএল না হলে যে ক্ষতির মুখে দেখবে বিসিসিআই সেটির অঙ্কটাও অনেক বড়। আইপিএল বাতিল হলে ৩৮৬৮ কোটি ক্ষতি হবে। কিন্তু ভারতে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে করে যে এই লকডাউনের সময়সীমা আরো বাড়বে।

 

তবে এবারের আইপিএল করা হবে কিনা এবার সে সিদ্ধান্ত দেশটির সরকারের ওপরই ছেড়ে দিয়েছে বিসিসিআই। সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে বিসিসিআই। ভারতের এক বার্তা সংস্থাকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ” ভারতের তিণটি রাজ্যে লকডাউনের সময় বাড়ানো হয়েছে। ফলে আইপিএল এই সময়ে হবার কোনো সম্ভাবনাই নেই। তবে বর্তমানে এটি বাতিল করার পক্ষে নেই আমি। এটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হতে পারে।”

 

তবে করোনা ভাইরাসের জন্য বিকল্প উপায় খুঁজছে বিসিসিআই। করোনা ভাইরাসের জন্য আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি পরিবর্তন আসলে সে সময় আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »