সাকিব শাওন »
মরণঘাতী করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব ক্রিকেটে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। আর এই অবস্থায় মাঠে ক্রিকেট না থাকায় আর্থিক ক্ষতির কবলে পড়ছে বড় বড় সব ক্রিকেট বোর্ডগুলো। সব কিছুর আগে যেই ক্ষতিটি বেশি লক্ষ্য করা যাচ্ছে সেটি হলো আর্থিক ক্ষতি।
তাঁরই রেশ ধরে এবার বড় ধরণের আর্থিক ক্ষতির কবলে পড়তে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড(ইসিবি)। বোর্ডের উপর প্রভাব পড়ার কারণে ইংলিশ ক্রিকেটারদের গুনতে হবে বড় লোকশান। কর্তন করে নেয়া হতে পারে তাঁদের বেতনের কিছু অংশ । জনপ্রিয় ইংলিশ সংবাদমাধ্যম দ্যা টাইমেসের মাধ্যমে এমনটাই জানানো হয় সবাইকে।
রিপোর্টে বলা হয়েছে, করোনার প্রভাবে বড় রকমের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছে ইংল্যান্ডের ক্রিকেট গভর্নিং বোর্ড। যার ফলে কর্তন করা হতে পারে রুট-স্টোকসদের মাসিক পারিশ্রমিক। করোনার প্রভাবে এলোমেলো পুরো বিশ্ব ক্রীড়াঙ্গন। মাঠে খেলা নেই যাঁর কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ছে সকল বোর্ডগুলো। ক্রিকেটাররা সকলে আপাতত বাসায় সময় কাটাচ্ছেন পরিবারের সাথে।
