মাঠে নামার জন্য মুখিয়ে আছিঃ জেমস এন্ডারসন

মোহাম্মদ সোহেল »

জেমস এন্ডারসন, টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ৪র্থ, ফাস্ট বোলারদের মধ্যে সবার শীর্ষে, ইংলেন্ডের হয়েও সর্বোচ্চ উইকেটের মালিক। ১৫১ ম্যাচের ২৮২ ইনিংসে ৫৮৪ উইকেট তার ঝুলিতে। দুইদিকেই সুইং করিয়ে ইনিংসের শুরুতেই প্রতিপক্ষকে ভড়কে দেওয়ার অসংখ্য নজির আছে তাঁর। তবে তিনি দাঁড়িয়ে আছেন এক অসাধারণ কীর্তির সামনে। আর মাত্র ১৬ উইকেট শিকার করতে পারলেই ৬০০ উইকেটের ল্যান্ডমার্ক ছুঁয়ে যাবেন, যা এই পর্যন্ত কোন গতি তারকা করে দেখাতে পারেননি।

সেই লক্ষে পৌঁছাতে পৃথিবীর এই নির্মম বাস্তবতার দিনগুলোতে নিজেকে তৈরি করছেন মাঠে ফিরতে। কিছুদিন আগেও ভুগছিলেন বাম পাঁজরের ব্যাথায়। বাদ পড়েছিলেন দক্ষিন আফ্রিকা, শ্রীলংকা সফরে। বর্তমানে নিজেকে ফিট অনুভব করছেন এবং মাঠে ফিরতে মরিয়া হয়ে আছেন।

৬০০ উইকেটের মাইলফলকে একমাত্র পেস বোলার হিসেবে নিজেকে নিয়ে যাওয়ার প্রসঙ্গে এন্ডারসন বলেন, ‘আমি মনে করি , গ্রীষ্মের জন্য শতভাগ ফিট হবার লক্ষ্যে আমাকে আরও কিছুটা সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবং এটা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে।’

তিনি আরো বলেন, ‘আমার পরিকল্পনা ইংল্যান্ড দলে ফিরে আসার, আমি মনে করি আমি এখনও দলের অংশ হতে পারি। আমি খেলতে ক্ষুধার্ত এবং এখনও উচ্চাকাঙ্ক্ষা আছে যা আমাকে সামনের পথ চলায় সাহায্য করছে। আমি মনে করি সামনের গ্রীষ্মেই আমি দলে ফিরতে পারব।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »