গাজী নাসিফুল হাসান »
সারাবিশ্বে এখন সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট লীগ। আর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লীগের কথা আসলেই সবার আগেই যে টুর্নামেন্টের কথা ক্রিকেট প্রেমী সকলের মাথায় আসে তা হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ( আইপিএল )।
আইপিএল বহুল জনপ্রিয় এক ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লীগ। এ টুর্নামেন্টটি পুরো বিশ্বে সমানভাবে জনপ্রিয়। এ টুর্নামেন্ট খেলার জন্য মুখিয়ে থাকে বিশ্বের বড় বড় নামী দামী ক্রিকেটাররা। আর এর ফ্র্যাঞ্চাইজিদেরও অনেক বড় লাভ হয় এই টুর্নামেন্ট থেকে।
কিন্তু এ বছরের আইপিএল নিয়ে একটু ঘোলাটে রয়েছে। কেননা করোনা ভাইরাসের প্রকোপের কারণে পুরো বিশ্বের ক্রীড়া থমকে রয়েছে আর এ সময়ে আইপিএল বন্ধ হবাটাও অস্বাভাবিক নয়। কিন্তু চাইলেই কি আইপিএল বন্ধ করা যাবে কি? প্রশ্নটা যেহেতু উঠছে তাই উত্তরটা হবে একটু টেকনিক্যালি। আইপিএল নিয়ে প্রতি বছর হয় রমরমা বাণিজ্য। কোটি কোটি টাকার বাণিজ্য হয় এই আইপিএলকে কেন্দ্র করে। তাই চাইলেই হুট করেই আইপিএল বন্ধ করে দেওয়াটা যাবে না। আর বন্ধ হলে বিসিসিআইয়ের ক্ষতির অঙ্কটা হবে ৩ হাজার কোটি টাকা রুপি।
অর্থাৎ, বোঝাই যাচ্ছে বিসিসিআই ও চায় না আইপিএল বন্ধ হোক। আর তাই তার ২৯ মার্চের পরিবর্তে ১৫ এপ্রিল থেকে আইপিএল শুরু করার উদ্যোগ নিয়েছে। কিন্তু এতে বেঁকে বসতে পারে ফ্র্যাঞ্চাইজিরা। কেননা দেরিতে আইপিএল শুরু হলে ম্যাচ সংখ্যাও যে কমে যাবে। আর ম্যাচ সংখ্যা কমে গেলে যে ফ্র্যাঞ্চাইজিদের লাভের অঙ্কটাও যে কমে যাবে।
এখন সবদিক বিবেচনা করলে একটি বিষয় স্পষ্ট এখন বিসিসিআই এর কাছে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। আইপিএল আয়োজন এখন সম্পূর্ণ নির্ভর করছে ফ্র্যাঞ্চাইজিদের উপর। যদি না ফ্র্যাঞ্চাইজিরা বেঁকে বসে তবে আইপিএল অবশ্যই অনুষ্ঠিত হবে। আর আইপিএল অনুষ্ঠিত হলে অবশ্যই স্বস্তির নিঃশ্বাস ফেলবে বিসিসিআই। কেননা তারা অন্তত হাজার কোটি টাকা ক্ষতি থেকে তো বেঁচে যাবে।
