এবার আইসোলেশনে কাউন্ট্রি লীগের ৬ ক্রিকেটার-

সাকিব শাওন »

করোনা ভাইরাসের কারণে বিশ্ব ব্যাপী সব খেলার ইভেন্ট দিশেহারা অবস্থায় আছে। মারাত্মক সংক্রামক এই ভাইরাস থেকে বাঁচতে সতর্ক সবাই।তবুও শঙ্কা আর ঝুঁকি যেনো থাকছেই। এবার ইংলিশ কাউন্টির বিখ্যাত দল সারে’র ৬ জন ক্রিকেটারকে
আইসোলেশনে পাঠানো হয়েছে।

দলের ৬ জনকে আইসোলেশনে পাঠালেও
সারে তাদের নিয়মিত ক্রিকেটীয় খেলাধুলা চালিয়ে
যাচ্ছে। দলের বাকি সদস্যরা অনুশীলন করছেন
বলেও জানিয়েছে দলটি

দলটি জানিয়েছে, সন্দেহ করা হলেও কারও শরীরেই করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়নি। তবে বাড়তি সতর্কতা হিসেবেই রাখা হয়েছে আইসোলেশনে-

‘আইসোলেশনে থাকা কারও
শরীরেই করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েনি,
তবে বাড়তি ঝুঁকি থেকে মুক্তি পেতে তাদের এই
সপ্তাহে বাড়িতে পাঠানো হয়েছে।’ এই ৬ ক্রিকেটার
নিজ নিজ ঘরেই আইসোলেশনে থাকবেন।

এছাড়া করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব ব্যাপী সব খেলার ইভেন্ট পেঁছানো হয়েছে, এছাড়া ফুটবলে লা-লীগা ২ সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। ইতালিতে রেড এলার্ট জারি করার কারণে সব ধরণের ফুটবল ম্যাচ আপাতত স্থগিত আছে।ইউরোপের পাশাপাশি এশিয়ার ও সব ধরণের ইভেন্ট আপাতত বন্ধ আছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »