শোয়েব আক্তার »
বিয়ের পর প্রথম বার মাঠে নেমেই বাজিমাত করলেন জাতীয় দলের তারকা ব্যাটসম্যান সৌম্য সরকার। ওয়ান ডাউনে খেলতে নেমে ৩২ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলে জিতে নিয়েছেন ম্যাচ সেরার পুরুষ্কার ও। একসময় জাতীয় দলে নিয়মিত ওপেনার হিসেবে ব্যাট করা সৌম্য এখন নিজের অবস্থান হারিয়েছেন। দলের ব্যাটিং কম্বিনেশনের জন্য হরহামেশাই পাল্টাতে হয় নিজের ব্যাটিং অর্ডার।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠলো নিজের ব্যাটিং অর্ডার নিয়ে। সেখানে দলের প্রয়োজনে যে কোন জায়গান খেলতে প্রস্তুত বলে জানান সৌম্য সরকার। তিনি বলেন, ‘সবসময় তো উপরের দিকেই ব্যাট করেছি। তবে, অনেক সময় দলের প্রয়োজনেও ভিন্ন পজিশনে ব্যাটিং করতে হয়। এটা নিয়ে বাড়তি কোন আগ্রহ নাই। যখন যেখানে ব্যাটিং করার সুযোগ পাবো, ভালো খেলার চেষ্ঠা করবো।’
সাকিব আল হাসানের অনুপস্থিতে ওয়ান ডাউন ব্যাটসম্যান হিসেবে ভারত সফরে মোটামুটি ভালো ব্যাটিং করেছিলেন সৌম্য। বিয়ের কারনে ছুটি নেওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওডিআই তে ছিলেন না সৌম্য।
আজকের এমন বিধ্বংসী ইনিংসের ব্যাপারে এ বাঁহাতি ব্যাটসম্যান বলেন, ‘আমি যখন উপরে খেলেছি কিংবা দলের প্রয়োজনে ৬/৭ এ খেলেছি, চেষ্ঠা করেছি নিজেকে প্রমাণ করার। অনেক দিন পর যেহেতু টপ ওর্ডারে নেমেছি, এটা মাথায় নিয়ে ব্যাটিং করেছি যাতে নিজের জায়গা টা ধরে রাখতে পারি।’
