নির্দিষ্ট ব্যাটিং পজিশন চান রিয়াদ

সাকিব শাওন »

গেলো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে
সময়ে দেখা গিয়েছিল দলে টপ অর্ডার
ব্যাটসম্যানদের আধিপত্য হওয়ায় সকলে
নিজেদের পছন্দমত পজিশনে ব্যাটিং করতে
পারেননি। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের চাওয়া বারবার যেন ব্যাটিং অর্ডারে পরিবর্তন না আসে। নির্দিষ্ট জায়গায় খেললে সবাই নিজের ভূমিকা সম্পর্কে সচেতন হতে পারবেন।

রিয়াদ বলেন, ‘আমি একটা জিনিস নিশ্চিত
করতে চাই- যে যেখানে স্বস্তি বোধ করে তাদের সেই জায়গায়ই খেলার সুযোগ পাওয়া উচিত। যে যেখানেই ব্যাট করুক সেটা তিন হোক, চার হোক, পাঁচ-ছয়-সাত হোক, নিজের ভূমিকা অনুযায়ী যেন চিন্তা করতে পারে। টি-টোয়েন্টিতে আপনি আপনার ভূমিকা সম্পর্কে অবগত থাকলে কাজটা অনেক সোজা হয়।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘ছয়-সাতে সময় কম
পাওয়া যায়। টপ অর্ডাররা সময় পায়, পাঁচ-
ছয়-সাতে বেশি সময় পাবেন না। এ ব্যাপারগুলো বিবেচনা করতে হবে। এখন থেকে এসব পরিস্থিতি বিবেচনা করা হবে ইনশাআল্লাহ্। আমার মনে হয় টিম ম্যানেজমেন্টও সমর্থন করবে। কখনো দলের
প্রয়োজনে অদল-বদল করা যেতে পারে। তবে অধিনায়ক হিসেবে আমি চাইব নির্দিষ্ট
ব্যাটিং অর্ডার হোক। নতুন খেলোয়াড়দের
অবশ্যই সুযোগ দেওয়া উচিত। সুযোগ না দিলে
কীভাবে যাচাই করবেন।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »