কে এম আবু হুরায়রা »
টি২০ বিশ্বকাপের পর্দা নামছে আগামীকাল। কারা হবে বিশ্ব মহিলা ক্রিকেটের মারকাটারি দল? সেটি জানা যাবে আগামীকাল ম্যাচের পরেই৷ তবে এরই মধ্যে বেশ আগ্রহের কেন্দ্র বিন্দুতে এসে পৌছেছে মহিলা টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি।
এর আগে মহিলা টি২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল দু’দল। সে ম্যাচে ১৭ রানে জিতেছিল ভারতীয় নারীরা। কাকতালীয় ভাবেই ফাইনালেও মুখোমুখি দু’দল। প্রথম ম্যাচ হারের জবাব দিতে বেশ আটঘাট বেধেই নামছেন অস্ট্রেলিয়ান নারীরে।
এদিকে মনস্তাত্ত্বিক খেলা শুরু করে দিয়েছেন অজি নারীরা। কথা চালাচালি বেশ ভালোই করছেন তারা। অস্ট্রেলিয়ান নারী পেসার মেগান স্কাট নাকি ভারতীয় শেফালী ভার্মা এবং স্মৃতি মান্ধানাকে বল করতে চাননা বলে জানিয়েছেন তার অধিনায়ককে।
কারন হিসেবে ত্রিদেশীয় সিরিজে ১ম ওভারেই একটি চারের সাথে বিশাল ছক্কার মাধ্যমে ১৬ রান খেয়েছিলেন তিনি। যে ওভারে ব্যাটসম্যান ছিলো শেফালী এবং স্মৃতি মান্ধানা।
মেগান স্কাট জানান, ‘আমি ভারতীয়দের বিপক্ষে খেলতে ঘৃনা করি। তারা আমাকে হার্ট করেছে। আমি ঐ ছক্কাটি ভুলবোনা। আমার জীবনে এতবড় ছক্কা খাইনি। ওদের নিয়ে আমাদের পরিকল্পনা আছে। তবে পাওয়ার প্লেতে আমি বোলিং করতে চাইনা। ওরা আমাকে সহজেই খেলে দেয়৷’
পরিসংখ্যানও তাই বলে, মেগান স্কাটের টি২০ ক্যারিয়ারে যেখানে তার ইকোনমি ৬ এর নিচে সেখানে ভারতীয়দের বিপক্ষে প্রায় ৭ ছুঁই ছুঁই!
