নাফিসুল হক »
১৫তম এশিয়া কাপের আয়োজক হিসেবে চূড়ান্ত হয়েছিল পাকিস্তানের নাম। কিন্তু আয়োজক পাকিস্তানের মাঠে খেলতে নারাজ প্রতিবেশী দেশ ভারত। কারণ এর আগের বার এশিয়াকাপে ভারতের মাঠে খেলতে অসম্মতি জানিয়েছিল পাকিস্তান। তাই তখন ভারত বাধ্য হয়ে আরব আমিরাতে ভেন্যু পরিবর্তন করেছিল।
ঠিক একই সমস্যা দেখা দিয়েছে এইবার। ভারত যাবে না পাকিস্তানে আর এতে বিপদে পড়েছে আয়োজক দেশ পাকিস্তান। সকল দেশের অংশগ্রহণ নিশ্চিত করতে এখন তাদের মাথা ঘামাতে হচ্ছে। এরই মধ্যে পিসিবি বস এহসান মনি এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ”আমরা যদি এশিয়া কাপ পাকিস্তানা আয়োজন করি এবং এই ব্যাপারে জোরালো অবস্থান নি তাহলে এতে ভারত অংশগ্রহণ করবে না। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড কি বললো তা নিয়ে আমরা মোটেও চিন্তিত নই। এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাকিস্তানেরই থাকছে তবে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে।”
তবে নিরপেক্ষ ভেন্যু বাছাই করতে বেগ পেতে হবে পিসিবিকে। কারণ ইতিমধ্যে আরব আমিরাতে করনা ভাইরাস আতংক শুরু হয়ে গেছে। এর কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এর সভায় অনুষ্ঠিত হয়নি। সে ক্ষেত্রে কপাল খুলতে পারে বাংলাদেশ অথবা শ্রীলংকার।
