যোগ্য সম্মানই দেওয়া হবে মাশরাফিকে – ক্রীড়া প্রতিমন্ত্রী

সাকিব শাওন »

অধিনায়কত্ব থেকে বিদায় নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেট থেকে অবসর নিলেও তাকে আর কখনো মাঠে দেখা যাবে কি না সেটা নিয়েও আশঙ্কায় আছে ভক্তরা। তবে তাকে পরবর্তীতে সর্বোচ্চ অবস্হানে বসানোর প্রতিজ্ঞা ক্রীড়া প্রতিমন্ত্রীর কন্ঠে।

ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘ মাশরাফি দেশের ক্রিকেটারদের আইকন। আমরা তাকে সর্বোচ্ছ জায়গায় দেওয়ার জন্যই অপেক্ষা করতেছি। মাশরাফিকে আমরা তার যোগ্য মর্যাদার স্থানেই বসাবো’।

বিসিবির সাবেক সভাপতি ও বর্তমান অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল বলেন, ‘মাশরাফি সবার আইকন। মাশরাফি তার জায়গাতে সব সময় সেরা। সেই অধিনায়কত্ব ছেড়েছে, এখন এমপি, তার সাথে আমাদের সবসময় যোগাযোগ ছিল আছে। তাকে আমরা সর্বোচ্চ মর্যাদাই দিব।’

উল্লেখ্য, বাংলাদেশের হয়ে ৮৮ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। যেখানে তার নেতৃত্বে ৫০ টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। যা বাংলাদেশের কোন অধিনায়কের সেরা সাফল্য।বাংলাদেশ ইতিহাসের সেরা ক্যাপ্টেন ও বটে তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »