সাজিদা জেসমিন »
অফ স্পিনার মলি স্ট্রানো, টায়লা ভ্লেইমিঙ্কের বিকল্প হিসেবে অস্ট্রেলিয়ার নারী টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন।
পায়ে স্ট্রেস ইনজুরির কারণে গতকাল একটি প্রেস ইভেন্টে ডানহাতি এই পেসারকে মুন বুট পরে দেখা গেছে।
যদিওবা টায়লার অভিজ্ঞতার হিসেবে সে মাত্র ৯টি টি-২০ ক্যাপ পেয়েছে। তবে তার অনুপস্থিতি দল প্রতিটা মুহূর্তে অনুভব করবে। তার দুর্দান্ত পারফরম্যান্স তাকে বিশ্বের অন্যতম একজন দ্রুততম বোলার হিসাবে প্রতিষ্ঠিত করেছে।
স্ট্রানো ৫টি টি-২০ খেলেছে, সবই ২০১৭ সালে। সেই সময়ে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে তার প্রথম পাঁচ উইকেট(৫/১০) লাভের গৌরব অর্জন করেন।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রা শুরু হবে।
