দুর্জয় দাশ গুপ্ত »
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫ রানের নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বাংলাদেশের দেয়া ১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জাহানারা ও খাদিজার নিয়ন্ত্রিত বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেন বাংলাদেশের বাঘিনীরা।
শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিলো ১০ রানের, হাতে ছিলো ২ উইকেট। শেষ ওভার বল করতে আসেন জাহানারা। ঐ ওভারে মাত্র ৪ রান খরচায় জাহানারা তুলে নেন পাকিস্তানের বাকি ২ উইকেট। আর বাংলাদেশ পায় ৫ রানের নাটকীয় জয়।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন মুরশিদা। এছাড়া ফারজানার ব্যাট থেকে আসে ২১ রান৷
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ১১১/৮ (২০) মুরশিদা ৪৩, ফারজানা ২১, রিতু ১৪* ; আনোয়ার ২/১২।
পাকিস্তানঃ ১০৬/১০ (১৯.৪) জাবেরিয়া ৪১, আলিয়া ১৮ ; জাহানারা ৪/২২, খাদিজা ৩/১১, সালমা ২/২৮।
