শোয়েব আক্তার »
মাঠে ও মাঠের বাইরে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। এর মধ্যে জাতীয় দলে অধিনায়ক অধ্যায়ের ইতি ঘটতে যাচ্ছে দেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মতুর্জার। আসন্ন জিম্বাবুয়ে সিরিজের পর-ই নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
মূলত ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ বিশ্বকাপ কে সামনে রেখে দলের নেতৃত্বে পরিবর্তন আনতে চাইছে ক্রিকেট বোর্ড। তাই, নতুন করে আলোচনায় কে হতে যাচ্ছেন লাল সবুজের জার্সিধারী’র নতুন কান্ডারি। দলের অধিনায়ক হিসেকে বিসিবির সবার আগে পছন্দ দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান।
নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেই সাকিব আল হাসান কে দলের দ্বায়িত্ব ভার বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। বোর্ড সভা শেষে বিসিবি প্রধান গণমাধ্যমকর্মীদের জানান, পরবর্তি ওয়ানডে বিশ্বকাপে অবশ্যই সাকিব অধিনায়ক থাকবে। ও (সাকিব) যদি ফিরে আসে, তার আগের ফর্ম ধরে রাখতে পারে, যেমন সাকিব ছিল তেমন সাকিব থাকে তাহলে সে-ই আমাদের প্রথম পছন্দ। তাছাড়া সাকিব তো অধিনায়ক ছিল-ই।
নিষেধাজ্ঞার মেয়াদ শেষ না হওয়ায় চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে খেলা হবে না বিশ্বসেরা অলরাউন্ডারের। গ্রুপ পর্ব বাঁধা পেরিয়ে দল টি-২০ বিশ্বকাপে কোয়ালিফাই করলে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ থাকবে সাকিবের সামনে। সুযোগ পেলেও সাকিব বিশ্বকাপে খেলবেন কি-না তা সাকিবের উপর ছেড়ে দিয়েছেন বিসিবি প্রধান।
তিনি বলেন, ” সাকিব কবে নাগাদ খেলায় ফিরতে পারবে সেটা হলো কথা। টি-২০ বিশ্বকাপের কোয়ালিফায়িং রাউন্ডের মধ্যে তো সে খেলতে পারবে না। মূল পর্বে গেলেও একটি ম্যাচে সে থাকতে পারছে না। ওই তিন ম্যাচে তো আমাদের একজন অধিনায়ক থাকবে। কোন ধরনের ম্যাচ অনুশীলন ছাড়া সাকিব হঠাৎ করে এসে খেলতে পারবে কি-না সেটা ওর সাথে আলোচনা করে ঠিক করতে হবে।
