সাকিব শাওন »
টেস্ট ক্রিকেটে মোটেও ভালো সময় যাচ্ছে না লাল-সবুজদের। শেষ ৩ টেস্টেই ত ইনিংস ব্যবধানে হার। তবে দুদিনের প্রস্তুতি ম্যাচে ২ টি সেশন ছাড়া একটি সেশন ও নিজেদের করে নিতে পারেনি সফরকারীরা। বাকি ৪ সেশনেই দাপট দেখিয়েছি বিসিবি একাদশ।
তবুও সফরকারীদের কোচ আত্নবিশ্বাসের কমতি দেখছেন না ২২ তারিখে হতে যাওয়া টেস্টে। গেলো বার সিলেট টেস্টের সুখস্মৃতি থেকে এখনোও অনুপ্রাণিত তাঁর দল। এছাড়া ভারত -পাকিস্তানের সাথে টানা ব্যর্থতার কারণে স্বাভাবিক ভাবেই চাপে থাকবে বাংলাদেশ এমনটাই বলেছেন দলটির কোচ লালচাঁদ রাজপুত।
তিনি আরো বলেন, ‘একটানা হারের মধ্যে থাকলে যে কোন ভালো দলই চাপে থাকে। আর তাছাড়া তাঁদের ঘরের মাঠে খেলা প্রথম থেকেই যদি তাঁদের চেঁপে ধরতে পারি তাহলে অবশ্যই ভালো ফলাফল আসবে। শেষ টেস্টেও আমরা ভালো ক্রিকেট খেলেছি,তাইতো আশা থাকছে ভালো কিছু করার।’
