শোয়েব আক্তার »
মাঠে ও মাঠের বাইরে বেশ কিছু দিন ধরেই টালমাটাল দেশের ক্রিকেট। জাতীয় দলের একের পর এক সিরিজ হার সমালোচক, সমর্থকদের কাঠগড়ায় ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড প্রেসিডেন্ট সহ বোর্ডের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তি’রা।
মাত্র দুই দিন আগে ধারাবাহিক ব্যর্থতার কারণে টেস্ট দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশ দলের পঞ্চপান্ডবের একজন মাহমুদুল্লাহ রিয়াদ। শুধু বাদ ই নয়, ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাট থেকে অবসর নিয়ে নেওয়ার ও পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। এবার জাতীয় দলের টানা ব্যর্থতার কারণে পদ হারাতে যাচ্ছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খাঁন!
বোর্ড সূত্রে জানা গেছে আকরাম খাঁন এর স্থলাভিষিক্ত হবেন হাই পারফম্যান্স দলের দ্বায়িত্বে থাকা জাতীয় দলের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দূর্জয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইতোমধ্যে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সাথে এ ব্যাপারে কথা বলে রেখেছেন। জিম্বাবুয়ে সিরিজের পর-ই বোর্ডে এই রদবদল গুলো আসতে পারে।
এদিকে বিসিবির পরিচালনা পর্ষদেও আসতে পারে কিছু পরিবর্তন। বিসিবির সুযোগ-সুবিধা প্রনয়ন কমিটির পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া দুনীর্তি দমন কমিশনের দায়ের করা মামলায় কারাগারে আছেন। তাকে বাদ দিয়ে নতুন কাউকে এপদে নিয়োগ দেওয়া হবে।
গেল প্রায় এক বছর ধরে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। এর মধ্যে ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে এমনকি নবাগত আফগানিস্তানের কাছেও টেস্ট হারের লজ্জা পেয়েছে বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপে অষ্টম অবস্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছিল বাংলাদেশ দল। টি-টোয়েটি তে ও বলার মতো সাফল্য নেই টিম টাইগারর্সের!
