যুবাদের সাফল্য থেকে অনুপ্রাণিত সালমারা

সাকিব শাওন »

বড় কোনো আসরে বাংলাদেশের প্রথম শিরোপা জয়ের স্বাদ এনে দেন এই প্রমিলা ক্রিকেট দল। সর্বশেষ এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট লাভ করে সালমা বাহিনীরা।তাঁদের থেকেও বড় কৃর্তি গড়েছে বাংলাদেশে যুবারা ফাইনালে ভারতীয় যুবাদের হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে লাল-সবুজের যুবারা।

পুরুষ জাতীয় দল বড় কোন শিরোপা এখনোও পর্যন্ত জিততে না পারলে সালমাদের দেখানো পথে অধরা সেই শিরোপা জয় লাভ করেছে আকবর আলীরা। তাই এখন সালমা বাহিনী তাঁদের কৃর্তির জন্যই তাঁদের থেকে অনুপ্রেরণা খুঁজছেন।

আগামী ২১ ফেব্রুয়ারী অস্ট্রেলিয়াতে শুরু হতে যাওয়া প্রমিলা টি২০ বিশ্বকাপে অংশগ্রহণ করছে বাংলাদেশ। যথারীতি অধিনায়ক থাকবেন সালমা খাতুন। সংবাদ সম্মেলনে সালমাকে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছিলো আকবরদের দেখে কতটা অনুপ্রাণিত তাঁর দল জবাবে তিনি বলেন, ‘ছোট ভাইদের দেখে প্রমিলা বিশ্বকাপে যথাযথ ভালো করার চেষ্টা করবে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে এবং তাঁদের এই জয়ে সাহস বেড়েছে আগের থেকে।’

প্রমিলা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারী প্রতিপক্ষ সেই ভারত। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আরো রয়েছে নিউজিল্যান্ড, শ্রীলংকা ও স্বাগতিক অস্ট্রেলিয়া।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »