সাকিব শাওন »
সাম্প্রতিক সময়টা বেশ খারাপ যাচ্ছে কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজের। সম্প্রতি ওভার প্রতি রান বেশি দিচ্ছেন নামের সাথে নিজেকে সুবিচার করতে পারছেন না। তাইতো পাকিস্তান টেস্ট থেকে বাদ পড়েছিলেন এই পেসার। ৩ ফেব্রুয়ারী কোচ রাসেল ডোমিঙ্গো বলেছিলেন মোস্তাফিজ কে নিয়ে আলাদা পরিকল্পনা সাজানো হচ্ছে, খুব দ্রতু সে তার পূরাণো রূপে ফিরবে।
১৩ দিনের ব্যবধানে জিম্বাবুয়ে টেস্টে আবারও দলে ফিরেছেন এই পেসার। এই অল্প সময়ে কি এমন কাজ করেছেন যে তাঁকে দলে অন্তর্ভুক্তি করা হলো এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘সে শেষ দুই ম্যাচে (বিসিএল) ভালো পারফর্ম করেছে আগের মতোই তাঁর রূপে ফিরে এসেছে যাঁর ফলে আমরা আবার তাঁকে দলে বিবেচনা করে সুযোগ দিয়েছি।’
অথচ এ সময়ে বিসিএলে ৩ ম্যাচ মাঠে নেমে ৫ ইনিংসে বল করেছেন ৮০ ওভার বল করে রান দিয়েছেন ২৫২ আর উইকেট নিয়েছেন ৭ টি। এখন অপেক্ষা ঘরের মাঠে জিম্বাবুয়ে টেস্টে সুযোগ পেলে দলের জন্য তিনি কতটুকু সফালতা এনে দিতে পারেন।
