কে এম আবু হুরায়রা »
গত শুক্রবার ৫ম কন্যা সন্তানের বাবা হয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ খান আফ্রিদি। এরই মধ্যে মেয়ের নামও নির্ধারণ করে ফেলেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভেরিফাইড টুইটারে।
নিজের টুইটার একাউন্টে আফ্রিদি লেখেন, ‘আমার বাচ্চার জন্য আপনাদের নামগুলো পড়ে আমি খুব উপভোগ করেছি। অনেক ধন্যবাদ সবাইকে। জল্পনা কল্পনা শেষ এবং আমরা ‘আরওয়া’ নামটি নিয়েছি। ধন্যবাদ।’
এর আগে এক টুইটে নিজের ৫ম মেয়ের নাম সাজেস্ট করার জন্য বলেছিলেন তার ভক্তদের। এবং অনেক নামই ছিলো সেখানে৷ আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খানও আফরিন নামটি দিয়েছিলেন। তবে সর্বশেষ আরওয়া নামটিই পছন্দ করেছেন আফ্রিদি পরিবার।
এই নিয়ে আফ্রিদি পরিবারের ৫ মেয়ের নাম রেখেছেন আজওয়া আফ্রিদি, আকসা আফ্রিদি, আনশা আফ্রিদি, আসমারা আফ্রিদি এবং আরওয়া আফ্রিদি।
