শোয়েব আক্তার »
একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আজ বিকাল ৪.৫০ মিনিটে এমিরেটাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করে জিম্বাবুয়ে দলকে বহনকারী বিমানটি। এরপর সন্ধ্যা ৬.৩০ মিনিটে বিমানবন্দর থেকে হোটেলের উদ্দেশ্যে রওয়ানা দেয় জিম্বাবুয়ে।
ক্রেগ অরভিনের নেতৃত্বাধীন জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেওশর বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে আগামী ২২ ফেব্রুয়ারি। মিরপর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচ টি অনুষ্ঠিত হবে। এর আগে দুদিনের প্রস্তুতি ম্যাচে বিকেএসপিতে বিসিবি একাদশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের তিনটি ওডিআই যথাক্রমে ১, ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে। এরপর দুটি টি-২০ ম্যাচ খেলতে আবারও মিরপুরে ফিরবে দু দল। ৯ ও ১১ মার্চ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
একমাত্র টেস্ট কে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। সন্তান সম্ভাবনা স্ত্রী’র পাশে থাকতে এই সফরে ছুটি নিয়েছেন নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামসন। ফলে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে নেতৃত্ব দেবেন ক্রেগ অরভিন। ইঞ্জুরির কারণে টেস্ট দলে নেই পেসার কাইল জারভিস।
জিম্বাবুয়ে টেস্ট দল: ক্রেগ অরভিন(অধিনায়ক), রেগিস চাকাভা(উইকেট রক্ষক), সিকান্দার রাজা, কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, ক্রিস্টেফার এমপফু, প্রিন্স মাসভাউরে, ব্রায়ান মুদজিনগানিয়ামা, কার্ল মুম্বা, তিনোটেন্ডা মুটোম্বোডজি, এইনসলে এনডিলোভু, ভিক্টর নায়াউচি, ব্রেন্ডন টেলর, চার্লটন টিসুমা, ডোলান্ড তিরিপানো।
