শোয়েব আক্তার »
বাংলাদেশ জাতীয় দলের তরুণ উদীয়মান তারকা সাদমান ইসলাম অনিক ও অনুর্ধ্ব-১৯ দলের পেসার মৃতুঞ্জয় চৌধুরি কে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কব্জির চোটের কারণে বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন সাদমান। অন্যদিকে চোটে পড়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরে আসেন মৃতুঞ্জয়।
বেশ কয়েক মাস ধরেই কব্জির চোটে পড়ছেন সাদমান। সাম্প্রতিক সময়ে চোট বেড়ে যাওয়ায় শেষ মূহুর্তে পাকিস্তান সফর থেকে বাদ পড়েন তিনি। আসন্ন জিম্বাবুয়ে সিরিজেও দলে থাকতে পারবেন না তিনি।
উদীয়মান এই ব্যাটসম্যান কে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ান ডাক্তার গ্রে হয়কে দেখাবেন সাদমান। এর আগে এই চিকিৎসকের শরনাপন্ন হয়েছেন মাশরাফি বিন মতুর্জা, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশিস চৌধুরি বলেন, সাদমানকে হয়তো অস্ত্রোপাচার করতে হতে পারে। যদি সাদমান কে অপারেশন করতে হয় তবে আগামী এপ্রিল পর্যন্ত তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে।
এছাড়া বিশ্বকাপ জয়ী অনুর্ধ্ব-১৯ দলের সদস্য মৃত্যুঞ্জয় চৌধুরীকে ও চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হবে। দলের গুরুত্বপূর্ণ সদস্য বিশ্বকাপের মাঝপথে চোটে পড়ায় বিশ্বকাপ জয়ের উৎসবে দলের সাথে শামিল হতে পারেন নি। চলতি মাসের শেষের দিকে দুজনকে অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা রয়েছে।
