শোয়েব আক্তার »
প্রায় দশ বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত থাকার পর ধীরে ধীরে পাকিস্তানে ফিরতে শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট। নভেম্বরে শ্রীলঙ্কা ও তিন দফায় বাংলাদেশর পাকিস্তান সফর করার পর আগামী মাসে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ও পকিস্তান সফরের কথা ছিল। তবে, ব্যস্ত সূচি থাকায় আপাদত পাকিস্তান সফর স্থগিত করছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। 
ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলার পর এখন তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হলে তিনটি করে ওডিআই ও টি-২০ সিরিজে অস্ট্রেলিয়া কে আতিথেয়তা দেবে কুইন্টন ডি ককের। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ মার্চ।
অস্ট্রেলিয়া সিরিজের পর পরই ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে ভারত আসবে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ মার্চ। পিএসএলের ফাইনালের পর অর্থাৎ ২২ মার্চের পর সিরিজটি রাখতে চেয়েছিল পিসিবি। কিন্তু পরপর সিরিজ ও ২৮ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলের কথা মাথায় রেখে পাকিস্তান সফরের সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড।
সিরিজ গুলো’র মাঝখানে বিশ্রাম না থাকায় টানা খেলা চালিয়ে যাওয়া অতন্ত কষ্টকর হবে ক্রিকেটারদের জন্য। পাশাপাশি খেলোয়াড়দের ইঞ্জুরিতে পড়ার ও সম্ভাবনা থাকবে। খেলোয়াড়দের ফিট ও ক্লান্তি মুক্ত রাখতে এখন পাকিস্তান সফরে যাবে না দক্ষিণ আফ্রিকা। পরবর্তিতে সুবিধাজনক সময়ে সিরিজটি আয়োজিত হবে।
উল্লেখ্য তিনটি টি-২০, দুটি টেস্ট ও একটি ওডিআই খেলতে তিন দফায় পাকিস্তান সফরে যেতে সম্মত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্যে দুই দফায় সফর শেষ হয়েছে। সফরের একমাত্র ওডিআই ও দ্বিতীয় টেস্ট খেলতে আগামী এপ্রিলে তৃতীয় ও শেষ দফায় পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।
