ট্র‌ফি নি‌য়ে দে‌শে ফেরার প্রত্যাশা আকবর আলি’র

শোয়েব আক্তার »

আর মাত্র ক‌য়েক ঘন্টা। তারপর-ই নির্ধারণ হ‌য়ে যা‌বে যুবা‌দের শেষ্ঠত্ব কা‌দের। আর এই শ্রেষ্ঠ‌ত্বের লড়াই‌য়ে মু‌খোমু‌খি হ‌তে যা‌চ্ছে এশিয়ার দুই পরাশ‌ক্তি বাংলা‌দেশ অনুর্ধ্ব-১৯ দল ও ভারত অন‌র্ধ্ব-১৯ দল। প‌রিসংখ্যান বিচা‌রে ও গেল যুব বিশ্বকা‌পের পর এখন পর্যন্ত সেরা দল দু‌টি ভারত ও বাংলা‌দেশ। টুর্না‌মে‌ন্টে ও অপরা‌জিত থে‌কে ফাইনা‌লে উঠে‌ছে দুই দল। তাই, ফাইনা‌লে লড়াইটা জমজমাট হ‌বে ব‌লে ধ‌রে নেয়াই যায়।

ত‌বে, প্র‌তিপক্ষ ভারত ব‌লেই শঙ্কার মেঘ ভর কর‌ছে বাংলা‌দে‌শের দর্শক, সমর্থক‌দের ম‌নে। গেল বছর দু‌টি ফাইনা‌লে ভার‌তের মু‌খোমু‌খি হ‌য়ে জ‌য়ের মুখ দে‌খে নি তা‌মিম-শ‌রিফুল’রা। সাত বার যুব বিশ্বকাপের ফাইনাল খেলা ভার‌তের বিপ‌ক্ষে বাংলা‌দেশ প্রথমবা‌রের ম‌তো ফাইনা‌লে উঠার সুখস্মৃ‌তি নি‌য়ে। ত‌বে, প‌রিসংখ্যান যা-ই বলুক বাংলা‌দে‌শের শি‌রোপা জ‌য়ের সম্ভাবনা দেখ‌ছেন টাইগার যুবা অধিনায়ক আকবর আলি।

নিজে‌র দ‌লের খে‌লোয়াড়‌দের প্র‌তি আস্থা রে‌খে অধিনায়ক ব‌লেন, ‘আমা‌দের দ‌লের ব্যা‌টিং ও বো‌লিং দু‌টি বিভাগ-ই বেশ ভা‌লো। দুই বিভা‌গেই আমরাভো‌লো কর‌ছি। টপ ওর্ডার ব্যাটসম্যান’রা রা‌নে আছেন। বোলার’রা ও উইকেট পা‌চ্ছেন এবং ভা‌লো ইকোন‌মি বজায় রে‌খে বল কর‌ছেন। টুর্না‌মে‌ন্টে’র অন্যান্য ম্যাচ গু‌লো‌তে আমরা যেভা‌বে খে‌লে‌ছি, সেভা‌বে য‌দি খেল‌তে পা‌রি এবং নিজস্ব প‌রিকল্পনা গু‌লো য‌দি ঠিক ম‌তো মা‌ঠে প্র‌য়োগ তর‌তে পা‌রি ত‌বে ইনশাআল্লাহ ম্যা‌চের রেজাল্ট আমা‌দের প‌ক্ষে আস‌বে।’

ফাইনাল ম্যাচ ভে‌বে বাড়‌তি চাপ না নি‌য়ে অন্য আট,দশটা ম্যা‌চের ম‌তো স্বাভা‌বিক ম্যাচ ম‌নে ক‌রে নির্বার ক্রি‌কেট উপহার দি‌তে চায় বাংলা‌দেশ ব‌লে জানান এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। তি‌নি ব‌লেন, ‘ফাইনাল ম্যাচ বা আমা‌দের শি‌রোপা জিত‌তেই হ‌বে এরকম ভাব‌লে চাপ হয়‌তো আমা‌দের দি‌কে চ‌লে আস‌তে পা‌রে। আমরা চাই‌বো, পু‌রো টুর্না‌মে‌ন্টে যেভা‌বে খে‌লে এসে‌ছি ফাইনালে ও ঠিক একই ভা‌বে খেল‌বো।’

ভারতীয় দ‌লের ব্যাটসম্যান ও বোলার‌দের পারফমা‌ন্সের দি‌কে আকবর আলি’র দৃ‌ষ্টি আকর্ষণ করা হ‌লে তি‌নি ব‌লেন, ‘ভারত এক‌টি দূর্দান্ত দল। টুর্না‌মে‌ন্টে এখন পর্যন্ত তারাও অপরা‌জিত আছে, আমরা ও অপরা‌জিত আছি। আশা ক‌রি দূর্দান্ত এক‌টি ম্যাচ হ‌তে চ‌লে‌ছে। আমরা ম্যা‌চের জন্য যে প‌রিকল্পনা গু‌লো সা‌জি‌য়ে‌ছি সেগু‌লো ঠিক ম‌তো প্র‌য়োগ কর‌তে পার‌লেই ম্যা‌চের ফল আমা‌দের দি‌কে আস‌বে, ইনশাআল্লাহ।’

প্রথমবা‌রের ম‌তো কোন বিশ্বকাপের শি‌রোপা জ‌য়ের হাতছা‌নি বাংলা‌দে‌শের সাম‌নে। জাতীয় দল কিংবা য‌বি দল কোন দল-ই এখন পর্যন্ত শি‌রোপা জ‌য়ের স্বাদ নিতে পা‌রে নি বাংলা‌দে‌শের। তাই‌তো ইতিহাস গ‌ড়ে শি‌রোপা নি‌য়ে দে‌শে ফির‌তে চান জু‌নিয়র টাইগার অধিনায়ক, ‘আমরা ম্যাচ‌টি তে স্বাভা‌বিক ম্যাচ হি‌সে‌বেই দেখ‌ছি। ছে‌লেরা ফাইনা‌লের জন্য মু‌খি‌য়ে আছে। এটা আমা‌দের জন্য খুব বড় সু‌যোগ যে ট্র‌ফি নি‌য়ে দে‌শে ফেরার। আশা ক‌রি আমরা ভারত কে হারা‌তে পার‌বো।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »