শোয়েব আক্তার »
প্রথমবারের মতো অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে আগামীকাল দক্ষিণ আফ্রিকার পচেফেস্ট্রুমে ভারত অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। আরও একটি স্বপ্নের ফাইনালে খেলতে যাচ্ছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। এর আগে একাধিকবার শিরোপা জয়ের খুব কাছে গিয়ে ও খালি হাতে ফিরতে হয়েছে টাইগার যুবাদের। তবুও শিরোপা জয়ের স্বপ্ন দেখা বন্ধ করেনি ১৬ কোটির স্বপ্ন সারথি’রা। 
আইসিসি’র বড় কোন প্রতিযোগীতায় এখনও শিরোপা জেতা হয় নি বাংলাদেশ যুব দলের। একাধিকবার ফাইনাল খেললেও ভারত জুজু কাটিয়ে উঠতে পারেন নি আকবর আলি’র দল।
২০১৯ সালের আগস্টে প্রথমবারের মতো কোন টুর্ণামেন্টের ফাইনালে উঠে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। ইংল্যান্ডে বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড কে নিয়ে আয়োজিত ওই ত্রিদেশিয় সিরিজে ভারতের কাছে ছয় উইকেটে হারে বাংলাদেশ। একই বছরের সেপ্টেম্বরে যুব এশিয়া কাপের ফাইনালে আবারও মুখোমুখি হয় দুই দল। ভারতের দেওয়া ১০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ফলে, মাত্র ৫ রানের হার মেনে নিতে হয় জুনিয়র টাইগারদের। তবে ওই ম্যাচে আম্পায়ারের বেশ কিছু সিদ্ধান্ত বিতর্কে’র জন্ম দিয়েছিল।
ফাইনালের আগে এখন পর্যন্ত সর্বমোট ২২ ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছে যেখানে তিনটি তে জয় পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত দুই দল। গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলে বাংলাদেশ দুটি তে জয় লাভ করেছে এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। নক-আউট পর্বে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সেমি-ফাইনালে নিউজিল্যান্ড কে হারিয়ে ফাইনালের টিকিট লাভ করে বাংলাদেশ।
অন্যদিকে ভারত ও টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে। গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে নক-আউট পর্বে যায় ভারত। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া ও সেমি-ফাইনালে পাকিস্তান কে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বিরাট কোহলিদের উত্তরসূরী’রা।
এই বিশ্বকাপের আগে পর্যন্ত মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন ঘরের মাঠে ২০১৬ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করা ছিল সবচেয়ে বড় সাফল্য। তামিম, রকিবুল’রা ইতোমধ্যে সেই মাইলফলক পার করে গেছেন। শেষ্ঠত্বের লড়াইয়ে আগামীকাল বাংলাদেশ সময় দুপুর দুইটায় মাঠে নামবে আকবর আলি’র দল। জুনিয়র টাইগারদের শিরোপা জয়ের উৎসবে মাতোয়ারা হতে প্রস্তুত গোটা বাংলাদেশ!
আকবর আলি’রা কি শেষ পর্যন্ত পারবেন উৎসবের রঙে রাঙ্গিয়ে দিতে গোটা বাংলাদেশ কে?
