শোয়েব আক্তার »
প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনে ছড়ি ঘুরাচ্ছেন পাকিস্তানের পেসার’রা। ৯৫ রানে ৩ উইকেটে প্রথম সেশন(৩৩) শেষ করেছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-৪৪(১০৪) ও মাহমুদুল্লাহ রিয়াদ-১৭(২৯) রান নিয়ে অপরাজিত ছিলেন।
মধ্যান্হ বিরতির পর প্রথম ওভারের শেষ বলে কোন রান যোগ করার আগেই নাজমুল হোসেন শান্ত কে উইকেট রক্ষক রিজওয়ান আহমেদের ক্যাচ বানিয়ে আউট করেন মোহাম্মদ আব্বাস।
নিজের নামের পাশে আরও ৮ রান যোগ করার পর দলীয় ১০৭ ও ব্যক্তিগত ২৫ রানে শাহিন শাহ আফ্রিদির বলে স্লিপে দাঁড়ানো ফিল্ডার আসাদ শফিকের হাতে ক্যাচ দেন মাহমুদুল্লাহ রিয়াদ। অনেকটা অসাধ্য সাধন করেই ক্যাচটি লুফে নেন আসাদ।
বাংলাদেশ কে অবশ্য আশা দেখাচ্ছিলেন মোহাম্মদ মিথুন-লিটন কুমার জুটি। ষষ্ঠ উইকেটে এ দুজনের ৫৪ রানের পার্টনারশিপ মুটামুটি একটি ভালো সংগ্রহের পথে নিয়ে যাচ্ছিল। হারিস সোহেলের করা ৫৬তম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ৩৩ রানে লিটন আউট হয়ে গেলে বড় সংগ্রহের স্বপ্ন ফিকে হয়ে যায়।
চা-বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৭২ রান। মোহাম্মদ মিথুন-৩০ ও তাইজুল ইসলাম-১ রানে অপরাজিত আছেন।
