শোয়েব আক্তার »
প্রথম দল হিসেবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ এর ১৩তম আসরের ফাইনালে পৌঁছে গেছে ভারত অনুর্ধ্ব-১৯ দল। পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলকে দশ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারতীয় যুবারা। পাকিস্তানের দেওয়া ১৭৩ রানের মামুলি টার্গেট ৮৮ বল বাকি থাকতেই দুই ওপেনার ইয়াসাশভি জেসওয়াল ও দ্বিভয়ানাস সাকসেনা লক্ষ্যে পৌছে যান।
পুরো টুর্নামেন্টের মতো আজও দূর্দান্ত ব্যাটিং করেন ভারতীয় উদ্ভোধনী জুটি। এ দুই ব্যাটসম্যানের উপর পাকিস্তানি বোলার’রা খুব একটা প্রভাব বিস্তার করতে পারেন নি। yashasvi জেসওয়াল ১১৩ বল থেকে ১০৫ রানে অপরাজিত থাকেন। চারটি ৬ ও ৮ টি চারে সাজানো ছিল জেসওয়ালের ইনিংসটি। অন্যদিকে সাকসেনা ৯৯ বল থেকে ৫৯ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার ৫৯ রানের ইনিংসে ছয়টি চারের মার ছিল।
এর আগে পচেফস্ট্রুমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ইনিংসের শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তানি ব্যাটসম্যান’রা। দলীয় ৯ রানের মাথায় কোয়ার্টার ফাইনালের নায়ক মোহাম্মদ হোরায়রা কে দ্বিভয়ানাস সাকসেনার ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে ফেরত পাঠান সুশান্ত মিসরা।
এরপর ৩৪ রানের মাথায় ফাহাদ মুনির ও আউট হয়ে গেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। আরেক ওপেনার হায়দার আলি রুহাইল নাজির কে নিয়ে ৬২ রানের জুটি গড়ে বিপর্যয় কাটিয়ে উঠেন। জেসওয়ালের বলে ব্যক্তিগত ৫৬(৭৭) রানে রবি বিষ্ঞ’র হাতে ক্যাচ দিয়ে হায়দার আলি আউট।
পরবর্তিতে ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে যোগ দিয়ে একে একে আউট হয়ে যান কাসিম আকরাম-৯, মোহাম্মদ হারিস-২১, ইরফান খাঁন-৩, আব্বাস আফ্রিদি-২, তাহির হোসাইন-১। তবে, উইকেটের একপ্রান্ত ধরে রেখে অর্ধ-শতক তুলে নেন রুহাইল নাজির। ১০২ বল থেকে ৬২ রান করে সুশান্ত মিসরা’র বলে তিলক ভার্মা’র হাতে ধরা পড়েলে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দল ৪৩.১ ওভারে ১৭২ রানে অল আউট হয়ে যায়।
ভারতের পক্ষে সুশান্ত মিসরা ৮.১ ওভার বল করে ২৮ রানে তিনটি উইকেট লাভ করেন। এছাড়া দুটি করে উইকেট শিকার করেন কার্তিক ত্যাগী ও রবি বিষ্ঞ। এছাড়া জেসওয়াল ও আনকলেকার একটি করে উইকেট লাভ করেন।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান অনুর্ধ্ব-১৯:১৭২/১০(৪৩.৩)
রুহাইল নাজির-৬২(১০২), হায়দার আলি-৫৬(৭৭)
সুশান্ত মিসরা-৩/২৮(৮.১), কার্তিক ত্যাগী-২/৩২(৮)
ভারত অনুর্ধ্ব-১৯: ১৭৬/০(৩৫.২)
ইয়াসাশভি জেসওয়াল-১০৫(১১৩), দ্বিভয়ানাস সাকসেনা-৫৯(৯৯)
ফলাফল: ভারত অনুর্ধ্ব-১৯ দল ১০ উইকেটে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ: ইয়াসাশভি জেসওয়াল।
